Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

মায়ের স্মৃতিতে মানবসেবার উদ্যোগ, জামুড়িয়ায় স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির বিজেপির



জামুড়িয়া -: মায়ের স্মৃতিকে মানবসেবার মাধ্যমে স্মরণ করে এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকল জামুড়িয়া। “মানব সেবাই শ্রেষ্ঠ সেবা”—এই বার্তাকে সামনে রেখে শুক্রবার জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্যের মা স্বর্গীয়া কৃষ্ণা ভট্টাচার্য এবং বিজেপির জেলা কমিটির সদস্য গৌতম মণ্ডলের মা স্বর্গীয়া আদরা মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের জামুড়িয়া মণ্ডল-২-এর রবীন্দ্রনগর কলোনির রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক মঞ্চে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজনে ছিল জেলা বিজেপির কিষান মোর্চা।
 এদিন স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের পাশাপাশি এলাকার একাধিক ফুটবল দলের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিবিরে এলাকার প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি বহু মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান।
 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক ডঃ বিজন মুখার্জী, বারাবনীর বিধায়ক অরিজিৎ রায়, জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্য, জেলা বিজেপির সাধারণ সম্পাদক অপূর্ব হাজরা, বিজেপির জেলা কমিটির সদস্য গৌতম মণ্ডল, জেলা বিজেপির কিষান মোর্চার সভাপতি রমেশ ঘোষ-সহ অন্যান্যরা।
 সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিল্পাঞ্চলের বিশিষ্ট বাচিক শিল্পী প্রণব কুমার কুন্ডু। মায়েদের স্মৃতিকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিতে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা এবং ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে মানবিকতার বার্তা তুলে ধরেন আয়োজকরা।
মায়ের স্মৃতিতে মানবসেবার উদ্যোগ, জামুড়িয়ায় স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির বিজেপির মায়ের স্মৃতিতে মানবসেবার উদ্যোগ, জামুড়িয়ায় স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির বিজেপির Reviewed by Social Tribal News Journalist on August 14, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.