রানীগঞ্জ -: ঝাড়ফুঁকের ঘটনাকে কেন্দ্র করে নাবালিকাকে হেনস্তার অভিযোগে রানীগঞ্জের বল্লভপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে ৬২ বছরের গৃহশিক্ষক সনৎ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, ঝাড়ফুঁক করার সময় ওই নাবালিকার শরীরের বিভিন্ন অংশে হাত দেন অভিযুক্ত। শুধু তাই নয়, পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে গৃহশিক্ষক হিসেবে পড়ানোর সময়ও তিনি আপত্তিকর আচরণ করতেন বলে অভিযোগ পরিবারের।
ঘটনার পর বিষয়টি জানাজানি হতেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। নাবালিকার পরিবারের তরফে রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সনৎ ভট্টাচার্যকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, নাবালিকার শারীরিক পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে বল্লভপুর ফাঁড়ি চত্বরেও উত্তেজনা তৈরি হয়। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের সত্যতা ও ঘটনার সম্পূর্ণ পরিপ্রেক্ষিত খতিয়ে দেখা হচ্ছে।
ঝাড়ফুঁকের নাম করে নাবালিকাকে হেনস্তার অভিযোগ, রানীগঞ্জে গৃহশিক্ষক গ্রেফতার
Reviewed by Social Tribal News Journalist
on
August 13, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
August 13, 2026
Rating:

No comments: