ইন্দাস, বাঁকুড়া -: শেখ মোহাম্মদ মাফিকের মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)। ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির নির্দেশে ইন্দাস গ্রামে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গ রাজ্য এআইএমআইএম নেতা দানিশ আজিজ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পরিস্থিতির খোঁজ নেন তিনি এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান দানিশ আজিজ।
এআইএমআইএম নেতৃত্বের বক্তব্য, কোনও ঘটনার ক্ষেত্রে আবেগের পরিবর্তে তথ্য, প্রমাণ এবং আইনের ভিত্তিতেই প্রকৃত সত্য সামনে আসা জরুরি। সেই লক্ষ্যেই নিহতের পরিবারের ন্যায়বিচারের দাবিকে সাংবিধানিক ও আইনসম্মত পথে যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে বলে জানান তিনি। দানিশ আজিজ আরও বলেন, নিহতের পরিবার যাতে এই কঠিন সময়ে নিজেদের অসহায় বা একা মনে না করে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তাঁদের ন্যায়বিচারের দাবিতে প্রয়োজন অনুযায়ী রাজ্য থেকে জাতীয় স্তর পর্যন্ত গণতান্ত্রিক ও সাংবিধানিক পথে লড়াই চালিয়ে যাবে এআইএমআইএম।
এই সাক্ষাৎকার ও পরিবারের পাশে দাঁড়ানোর কর্মসূচিতে বাঁকুড়া এআইএমআইএম-এর যুব নেতা রজব মল্লিক এবং নূর হাসান মণ্ডল উপস্থিত ছিলেন। ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে নানা বক্তব্য সামনে এলেও, প্রকৃত সত্য উদঘাটন এবং আইনের নিরপেক্ষ প্রয়োগের মধ্য দিয়েই এই ঘটনার সুষ্ঠু পরিণতি নিশ্চিত হবে—এখন সেই দিকেই নজর সাধারণ মানুষের।
Reviewed by Social Tribal News Journalist
on
August 19, 2026
Rating:
.jpg)
No comments: