Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

নজরুল প্রয়াণ দিবসে নিমশায় বসে আঁকো প্রতিযোগিতা



 জামুড়িয়া: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল নিমশা নজরুল সংঘ। কবির স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি খুদে শিল্পীদের সৃজনশীল প্রতিভাকে তুলে ধরতে নিমশা গ্রামে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা।

অনুষ্ঠানের শুরুতে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সংঘের সদস্যরা। এরপর মূর্তির পাদদেশেই শুরু হয় বসে আঁকো প্রতিযোগিতা। দুটি বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ৬০-৭০ জন খুদে শিল্পী। রঙ-তুলিতে নজরুলের ভাবনা ও নিজেদের কল্পনাকে ফুটিয়ে তোলে প্রতিযোগীরা।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন বিশিষ্ট অঙ্কনশিল্পী রাম নারায়ণ চট্টোপাধ্যায় ও শিক্ষক পান্ডব চক্রবর্তী। প্রতিযোগিতা শেষে ‘ক’ ও ‘খ’—দুই বিভাগ থেকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের নির্বাচিত করা হয়। বিজয়ীদের হাতে মেমেন্টো ও শংসাপত্র তুলে দেন আয়োজকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপ্পা কাজী, শেখ করিম, বিকি কাজী, শেখ কাজল, সানি কাজী, শেখ রজত-সহ সংঘের অন্যান্য সদস্যরা। খুদে শিল্পীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বহু অভিভাবকও। শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় গোটা অনুষ্ঠান।

আয়োজক বিকি কাজী জানান, নজরুলের আদর্শ ও সাহিত্য-সংস্কৃতির চর্চাকে সামনে রেখে আগামী দিনেও নিমশা নজরুল সংঘের উদ্যোগে এই ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল অনুষ্ঠান ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

নজরুল প্রয়াণ দিবসে নিমশায় বসে আঁকো প্রতিযোগিতা নজরুল প্রয়াণ দিবসে নিমশায় বসে আঁকো প্রতিযোগিতা Reviewed by Social Tribal News Journalist on August 29, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.