Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

স্কুলের পাশেই ধস, আতঙ্কে বাদামবাগান — বিপজ্জনক এলাকা ঘিরে সতর্কবার্তা ইসিএলের



 রাণীগঞ্জ -: একদিকে স্কুলে চলছে পড়াশোনা, অন্যদিকে কয়েকশো মিটার দূরেই ধীরে ধীরে এগিয়ে আসছে মাটির ধস। রাণীগঞ্জের বাদামবাগান এলাকায় একটি ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলের অদূরে এই ধসকে ঘিরে ছড়িয়েছে আতঙ্ক। স্কুলপড়ুয়া পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।

স্থানীয়দের নজরে বিষয়টি আসার পর খবর পৌঁছয় ইসিএল কর্তৃপক্ষের কাছে। এরপর ইসিএলের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি পরিদর্শন করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এলাকাটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে সতর্কতামূলক বোর্ড লাগানো হয় এবং ফিতে দিয়ে ঘিরে দেওয়া হয় গোটা অংশ।

তবে স্কুল সংলগ্ন এলাকায় এমন পরিস্থিতি তৈরি হলেও স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনও প্রকাশ্য মন্তব্য না মেলায় অভিভাবকদের উদ্বেগ আরও বেড়েছে।

স্থানীয় বিজেপি নেতা তথা আসানসোল দক্ষিণ গ্রামীণ মণ্ডলের সাধারণ সম্পাদক উজ্জ্বল মাজি-র দাবি, বাদামবাগানের এই এলাকা দীর্ঘদিন ধরেই ধসপ্রবণ হিসেবে পরিচিত। তাঁর অভিযোগ, এলাকায় পুরনো কয়লাখনি ও মারণ গ্যাসের ঝুঁকি রয়েছে। কয়েক বছর আগে কুয়ো কাটার সময় একাধিক মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছিল বলে দাবি করেন তিনি। পাশাপাশি, অতীতেও একাধিকবার এই এলাকায় ধস নেমেছে বলে তাঁর বক্তব্য।

উজ্জ্বল মাজির আরও দাবি, বিষয়টি নিয়ে বিএলআরও-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হলেও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, এলাকার কিছু অংশে প্রভাবশালী ব্যক্তিদের মদতে জমি ভরাট করে প্লট তৈরি ও বিক্রির কাজ চলছে। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলের আশপাশে দেখা গিয়েছে নতুন করে গড়ে উঠছে জনবসতি। ধসপ্রবণ এলাকার কাছাকাছি বেশ কিছু জমি ঘেরাও করে প্লট তৈরির চেষ্টার অভিযোগও উঠেছে। ফলে ভবিষ্যতে ধস আরও বাড়লে তার প্রভাব বসতিপূর্ণ এলাকায় পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের কথায়, “স্কুলের এত কাছে ধস, পাশে বাড়িঘর—পরিস্থিতি আরও খারাপ হলে বড়সড় বিপদ ঘটতে পারে।”

এখন প্রশ্ন, সতর্কতামূলক ফিতে ও বোর্ড লাগানোর মধ্যেই কি প্রশাসনিক পদক্ষেপ সীমাবদ্ধ থাকবে, নাকি ধসের প্রকৃত কারণ, জমি ভরাট এবং বসতি গড়ে ওঠার বিষয়টি খতিয়ে দেখে দীর্ঘমেয়াদি নিরাপত্তার ব্যবস্থা করা হবে? বিশেষ করে স্কুলপড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত স্থায়ী পদক্ষেপের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।

স্কুলের পাশেই ধস, আতঙ্কে বাদামবাগান — বিপজ্জনক এলাকা ঘিরে সতর্কবার্তা ইসিএলের স্কুলের পাশেই ধস, আতঙ্কে বাদামবাগান — বিপজ্জনক এলাকা ঘিরে সতর্কবার্তা ইসিএলের Reviewed by Social Tribal News Journalist on August 21, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.