Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া তিন বছরের নেহাকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ


 যীশু হেমব্রম, রানীগঞ্জ : মন্দির চত্বরে ভিড়ের মধ্যে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে গিয়েছিল মাত্র তিন বছরের শিশু। উদ্বিগ্ন পরিবারের উৎকণ্ঠার মধ্যেই দ্রুত তৎপর হয়ে শিশুটিকে উদ্ধার করে নিরাপদে বাবা-মায়ের হাতে তুলে দিল পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। পুলিশের এই মানবিক উদ্যোগ ও দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরল পরিবারের মুখে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রানীগঞ্জের খাটু শ্যাম মন্দির চত্বরে পরিবারের সঙ্গে এসেছিল তিন বছরের নেহা চৌধুরী। ভিড়ের মধ্যে কোনওভাবে পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে। বিষয়টি নজরে আসতেই শিশুটিকে নিরাপদে নিজেদের হেফাজতে নেয় পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ।

ফাঁড়ির ইনচার্জ নাজমুল হুদার তত্ত্বাবধানে পুলিশ শিশুটির পরিচয় ও পরিবারের সন্ধান শুরু করে। বিভিন্ন তথ্য যাচাই করে নেহার পরিবারের ঠিকানা জানা যায়। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শান্তিনগর, জামুড়িয়া থানা এলাকার বাসিন্দা এবং নেহার বাবা অনুজ চৌধুরীর হাতে শিশুটিকে নিরাপদে তুলে দেওয়া হয়।

দীর্ঘ উৎকণ্ঠার পর মেয়েকে ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দে আপ্লুত হয়ে পড়েন নেহার বাবা-মা। পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁরা জানান, দ্রুত পুলিশি তৎপরতা না থাকলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারত।

একটি ছোট শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় ফের সামনে এল পুলিশের জনমুখী ও মানবিক ভূমিকা। পুলিশের এই তৎপরতা ও দায়িত্বশীল উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের বক্তব্য, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের বিপদের সময় পুলিশ যে মানবিকতার সঙ্গে পাশে দাঁড়াচ্ছে, এই ঘটনাই তার উজ্জ্বল দৃষ্টান্ত।

ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া তিন বছরের নেহাকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া তিন বছরের নেহাকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ Reviewed by Social Tribal News Journalist on August 29, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.