Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ইঞ্জেকশন দেওয়ার পরই মৃত্যু, গাফিলতির অভিযোগে আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে আদিবাসীদের বিক্ষোভ


যীশু হেমব্রম, পশ্চিম বর্ধমান -: ইঞ্জেকশন দেওয়ার পরই এক আদিবাসী মহিলার মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জামুড়িয়ার আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সোমবার সকালে স্বাস্থ্যকেন্দ্র চত্বরে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের সদস্য-সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তাঁদের অভিযোগ, চিকিৎসকের পরামর্শ ছাড়াই নার্সের দেওয়া ইঞ্জেকশনের পরেই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

মৃতার নাম বুধনি হেমব্রম (৪৫)। বাড়ি জামুড়িয়ার দামোদরপুর ছাতাডাঙা আদিবাসী গ্রামে। পরিবারের দাবি, সোমবার সকাল ৮টা নাগাদ বুকে ও কোমরে তীব্র ব্যথা নিয়ে বুধনিকে আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, গুরুতর ব্যথা থাকা সত্ত্বেও কর্তব্যরত নার্সরা চিকিৎসককে না ডেকে তাঁকে ইঞ্জেকশন দেন। পরিবারের অভিযোগ, ইঞ্জেকশন দেওয়ার পর ব্যথা আরও বেড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

এর পরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনও। দুই নার্সের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে তাঁদের সাসপেন্ড করার দাবিতে স্বাস্থ্যকেন্দ্র চত্বরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাকে ঘিরে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিষেবা এবং কর্তব্যরত কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।

ব্লক মেডিকেল অফিসার অবিনাশ বেসরা জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। চিকিৎসায় গাফিলতি ছিল কি না, তদন্তের পরেই তা স্পষ্ট হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে তিনি জানান। মৃতার পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ প্রকাশ্যে আনা হোক এবং কারও গাফিলতি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।
ইঞ্জেকশন দেওয়ার পরই মৃত্যু, গাফিলতির অভিযোগে আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে আদিবাসীদের বিক্ষোভ ইঞ্জেকশন দেওয়ার পরই মৃত্যু, গাফিলতির অভিযোগে আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে আদিবাসীদের বিক্ষোভ Reviewed by Social Tribal News Journalist on August 24, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.