দীর্ঘ প্রতীক্ষার অবসান, মহালে নতুন পাকা রাস্তা ফিতে কেটে উদ্বোধন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির, স্বস্তিতে গ্রামবাসী
পাণ্ডবেশ্বর: দীর্ঘদিনের দাবি পূরণ করে মহাল গ্রামে নবনির্মিত পাকা রাস্তার উদ্বোধন হল। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের আর্থিক সহায়তায় নির্মিত এই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। ফিতে কেটে রাস্তার উদ্বোধন করেন তিনি।
দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তার কারণে দুর্ভোগে পড়তে হত মহাল-সহ আশপাশের গ্রামের বাসিন্দাদের। বিশেষ করে বর্ষাকালে যাতায়াতের সমস্যা আরও বাড়ত। নতুন পাকা রাস্তা তৈরি হওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশাবাদী স্থানীয়রা। পাশাপাশি কৃষকরাও সহজে তাঁদের উৎপাদিত ফসল বাজারে পৌঁছে দিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, “গ্রামীণ এলাকার পরিকাঠামোর উন্নয়নই আমাদের অন্যতম অগ্রাধিকার। রাস্তা, জল ও বিদ্যুতের মতো মৌলিক পরিষেবাগুলিকে আরও উন্নত করার পাশাপাশি পাণ্ডবেশ্বরের প্রতিটি গ্রামে পাকা রাস্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।”
এদিনের অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত প্রতিনিধিসহ বহু স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। নতুন রাস্তা পেয়ে বিধায়ক ও জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রামবাসীরা।
Reviewed by Social Tribal News Journalist
on
August 29, 2026
Rating:

No comments: