Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বার্নপুর ক্লাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘লিওনেল দ্য লাস্ট’-এর মোড়ক উন্মোচন, উপস্থিত মন্ত্রী অগ্নিমিত্রা পাল


 বার্নপুর,৩১ মে -: বার্নপুর ক্লাবে রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট লেখক কমলেন্দু মিশ্রের নতুন গ্রন্থ ‘লিওনেল দ্য লাস্ট’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর হাত ধরেই বইটির আনুষ্ঠানিক প্রকাশ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অগ্নিমিত্রা পল বার্নপুরের সঙ্গে নিজের আবেগঘন সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, “বার্নপুর আমার স্বপ্নের শহর। আমার শৈশব এখানেই কেটেছে। এই শহরের পরিচ্ছন্নতা ও ঐতিহ্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বার্নপুরের যেকোনো অনুষ্ঠানে অংশ নিতে পারা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়।”

মন্ত্রী বইটির প্রশংসা করে বলেন, “খ্যাতনামা ক্রীড়াবিদ ও সাহিত্যিক কমলেন্দু মিশ্র রচিত ‘লিওনেল দ্য লাস্ট’-এর প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সম্মানিত। সাহিত্য ও ক্রীড়া—উভয় ক্ষেত্রেই তাঁর অবদান প্রশংসনীয়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেল আইএসপি-র সিইও সুরজিৎ মিশ্র, দীপক রুদ্র, ডা. অশোক রায়, পবন গুটগুটিয়া, নরেশ আগরওয়াল, অতীন চৌধুরী, স্বপন চৌধুরী, পবন সিং, নিলয় গাঙ্গুলি, প্রবীর ধর, ধর্মবীর সিং, প্রদীপ কুমার ঠাকুর, ডা. অভয় কুমার ঝা, ডা. মনীশ ঝা-সহ শহরের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অলোকা মিশ্র এবং বার্নপুর ক্লাবের সম্পাদক সুশীল সুমন।

মোড়ক উন্মোচনের পর বইটি নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তারা মনে করেন, ‘লিওনেল দ্য লাস্ট’ বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিয়োনেল মেসির-র কেরিয়ারের শেষ অধ্যায়কে কেন্দ্র করে লেখা একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা ফুটবলপ্রেমী এবং পাঠক মহলে সমাদৃত হবে।

অতিথিদের সংবর্ধনা, শুভেচ্ছা বিনিময় এবং আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

বার্নপুর ক্লাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘লিওনেল দ্য লাস্ট’-এর মোড়ক উন্মোচন, উপস্থিত মন্ত্রী অগ্নিমিত্রা পাল বার্নপুর ক্লাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘লিওনেল দ্য লাস্ট’-এর মোড়ক উন্মোচন, উপস্থিত মন্ত্রী অগ্নিমিত্রা পাল Reviewed by Social Tribal News Journalist on May 31, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.