Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ভোটগণনার আগে আসানসোলে কড়া নিরাপত্তা, স্ট্রং রুমে প্রশাসনের নজরদারি জোরদার


 আসানসোল, নিজস্ব সংবাদদাতা -: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনাকে সামনে রেখে আসানসোলে নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখতে নারাজ প্রশাসন। ৪ মে-র গণনাকে ঘিরে ইতিমধ্যেই শহরজুড়ে সতর্কতা বাড়ানো হয়েছে। স্ট্রং রুম কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বহুস্তরীয়।

শুক্রবার পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস. পন্নবলম এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ড. প্রণব কুমার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে অবস্থিত স্ট্রং রুমে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। এই স্ট্রং রুমে কুলটি, বারাবনি, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, রানীগঞ্জ এবং জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের ইভিএমগুলি সংরক্ষিত রয়েছে।

পরিদর্শনের সময় আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন, সিসিটিভি নজরদারি, প্রবেশ ও নির্গমন নিয়ন্ত্রণ-সহ সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার সূক্ষ্ম পর্যালোচনা করেন। স্ট্রং রুমের সিলিং প্রক্রিয়া এবং ইভিএম সংরক্ষণ নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াই স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।

প্রশাসন সূত্রে খবর, ৪ মে সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হবে। প্রথম দফার প্রবণতা দুপুরের মধ্যেই সামনে আসতে পারে। দুপুর ১২টা থেকে ১টার মধ্যে নির্বাচনের চিত্র অনেকটাই পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, গণনার দিন যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। প্রশাসনের স্পষ্ট বার্তা, নিরাপত্তা ও স্বচ্ছতার প্রশ্নে কোনও রকম আপস করা হবে না।

ভোটগণনার আগে আসানসোলে কড়া নিরাপত্তা, স্ট্রং রুমে প্রশাসনের নজরদারি জোরদার ভোটগণনার আগে আসানসোলে কড়া নিরাপত্তা, স্ট্রং রুমে প্রশাসনের নজরদারি জোরদার Reviewed by Social Tribal News Journalist on May 01, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.