Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বিধানসভার স্বাক্ষর বিতর্কে তোলপাড় রাজ্য রাজনীতি, তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি


 নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ২৮ মে -: বিধানসভার হাজিরা খাতায় স্বাক্ষরকে ঘিরে নতুন বিতর্কে উত্তাল রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় রাজ্য পুলিশের সিআইডি-র একটি বিশেষ দল। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

সূত্রের খবর, বিধানসভার উপস্থিতি রেজিস্টারে থাকা একটি স্বাক্ষর আদৌ নয়না বন্দ্যোপাধ্যায়ের কি না, তা খতিয়ে দেখতেই তদন্তে নেমেছে সিআইডি। এই ঘটনায় বিধানসভার প্রধান সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার দুপুরে বিধায়কের বাড়িতে পৌঁছয় তদন্তকারী দল।

জানা গিয়েছে, সিআইডি-র ছয় সদস্যের দলে ছিলেন স্বাক্ষর বিশেষজ্ঞও। তবে প্রথমবার আধিকারিকরা বাড়িতে পৌঁছলেও নয়না বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন না। তিনি ঈদ উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বলে জানা যায়।

পরবর্তীতে সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ফের বিধায়কের বাড়িতে যায় সিআইডি দল। তখন নয়না বন্দ্যোপাধ্যায় বাড়িতে উপস্থিত ছিলেন এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়। তদন্তের পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়েছে বলে সূত্রের দাবি।

ঘটনা প্রসঙ্গে নয়না বন্দ্যোপাধ্যায় জানান, “৬ মে বিরোধী দলনেতাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি বৈঠক হয়েছিল। সেই সময় দলের সিদ্ধান্ত অনুযায়ী একটি নির্দিষ্ট ফরম্যাট তৈরি করা হয়। সেখানে আমি স্বাক্ষর করি। স্বাক্ষরের জায়গায় আমি বড় অক্ষরে নিজের নাম লিখেছিলাম। সেই বিষয় নিয়েই সিআইডি তদন্ত করতে এসেছে। বিষয়টি যথেষ্ট বিস্ময়কর।”

এদিকে, ঘটনায় তীব্র কটাক্ষ করেছে বিজেপি। দলের বরিষ্ঠ নেতা সন্তোষ পাঠক বলেন, “নয়না বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সাংসদ স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই দুর্নীতিকে কেন্দ্র করে রাজনীতি করছেন। দুর্নীতির অভিযোগে আগেও নানা বিতর্কে জড়িয়েছেন তাঁরা। এখন তদন্ত শুরু হয়েছে, আইন আইনের পথেই চলবে।”

উল্লেখ্য, নয়না বন্দ্যোপাধ্যায়ের স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতৃত্ব দিয়েছেন। স্বাক্ষর বিতর্ক ঘিরে সিআইডি-র এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর বাড়িয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিধানসভার স্বাক্ষর বিতর্কে তোলপাড় রাজ্য রাজনীতি, তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি বিধানসভার স্বাক্ষর বিতর্কে তোলপাড় রাজ্য রাজনীতি, তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি Reviewed by Social Tribal News Journalist on May 28, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.