Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ন্যূনতম মজুরি ও নিরাপত্তার দাবিতে উত্তাল জামুড়িয়ার গিরিধন ফ্যাক্টরি, বিক্ষোভে ঠিকা শ্রমিকরা


 জামুড়িয়া, নিজস্ব সংবাদদাতা -: ন্যূনতম মজুরি, কর্মস্থলে নিরাপত্তা ব্যবস্থা এবং সাপ্তাহিক ছুটির দাবিতে সোমবার সকাল থেকে উত্তাল হয়ে উঠল জামুড়িয়ার ইকরা শিল্পাঞ্চলের গিরিধন ফ্যাক্টরি চত্বর। বিভিন্ন দাবিকে সামনে রেখে কারখানার ঠিকা শ্রমিকরা মূল গেটের সামনে বিক্ষোভ ও ধর্নায় সামিল হন। এর জেরে কিছু সময়ের জন্য ফ্যাক্টরির উৎপাদন কার্যও ব্যাহত হয়।

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি তাঁদের দেওয়া হচ্ছে না। শ্রমিকদের দাবি, প্রতিদিন ৭৮৩ টাকা মজুরি পাওয়ার কথা থাকলেও বর্তমানে তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে মাত্র ৩৩৫ টাকা। দীর্ঘদিন ধরে এই বৈষম্য চললেও কর্তৃপক্ষের তরফে কোনও সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

শুধু মজুরি নয়, কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়েও সরব হন শ্রমিকরা। তাঁদের দাবি, কারখানায় কাজের সময় নিরাপত্তা বিধি সঠিকভাবে মানা হয় না, ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। পাশাপাশি মাসে অন্তত চারদিন সাপ্তাহিক ছুটির দাবিও তোলেন তাঁরা।

সোমবার সকালেই ফ্যাক্টরির সমস্ত ঠিকা শ্রমিক একজোট হয়ে মূল প্রবেশদ্বারের সামনে ধর্নায় বসেন এবং স্লোগান দিতে থাকেন। শ্রমিকদের বক্তব্য, একাধিকবার ঠিকাদার সংস্থা ও ফ্যাক্টরি কর্তৃপক্ষকে সমস্যার কথা জানানো হলেও কোনও সমাধান মেলেনি। বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এত কম মজুরিতে সংসার চালানো অসম্ভব হয়ে উঠেছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

অন্যদিকে, ফ্যাক্টরি কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্থার তরফে সমস্ত নিয়ম মেনেই কাজ করা হয়। যেহেতু শ্রমিকরা ঠিকাদার সংস্থার মাধ্যমে নিযুক্ত, তাই মজুরি সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি ঠিকাদার পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের আশ্বাসের পর আপাতত আন্দোলন স্থগিত রাখা হলেও শ্রমিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

ন্যূনতম মজুরি ও নিরাপত্তার দাবিতে উত্তাল জামুড়িয়ার গিরিধন ফ্যাক্টরি, বিক্ষোভে ঠিকা শ্রমিকরা ন্যূনতম মজুরি ও নিরাপত্তার দাবিতে উত্তাল জামুড়িয়ার গিরিধন ফ্যাক্টরি, বিক্ষোভে ঠিকা শ্রমিকরা Reviewed by Social Tribal News Journalist on May 18, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.