Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জলসংকট দূরীকরণে কেন্দ্রের সহযোগিতা চাইলেন বিধায়ক বিজন মুখার্জি জামুড়িয়ায় কয়লা প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা



জামুড়িয়া, নিজস্ব প্রতিনিধি -: কেন্দ্রীয় কয়লা প্রতিমন্ত্রী সতিশ চন্দ্র দুবের জামুড়িয়া সফরকে ঘিরে বুধবার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট তৎপরতা দেখা যায়। এদিন তিনি কুনুস্তোড়িয়া এরিয়ায় পৌঁছে ইসিএল-এর জেনারেল ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর সিএমডি সতিশ ঝা।

এই সফরের মধ্যেই জামুড়িয়ার নবনির্বাচিত বিধায়ক ডাঃ বিজন মুখার্জি কয়লা প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে জামুড়িয়ার মাটিতে স্বাগত জানান। পরে দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ ধরে এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় জামুড়িয়া বিধানসভা এলাকার দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা।

বিধায়ক ডাঃ বিজন মুখার্জি প্রতিমন্ত্রীর কাছে দাবি জানান, জামুড়িয়ার বিস্তীর্ণ এলাকায় জলসংকট চরম আকার নিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সংস্থা কোল ইন্ডিয়া ও ইসিএল-এর সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, ইসিএল যদি পরিকাঠামোগত সহায়তা দেয়, তাহলে এলাকার মানুষের দীর্ঘদিনের জল সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হতে পারে।

সূত্রের খবর, এই বিষয় নিয়ে ইসিএল আধিকারিকদের সঙ্গেও বিস্তারিত আলোচনা হয় এবং সম্ভাব্য প্রকল্প নিয়ে মতবিনিময় করা হয়। ডাঃ মুখার্জি জানান, নির্বাচনী প্রচারের সময় তিনি এলাকার মানুষের কাছে জল সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই তিনি উদ্যোগী হয়েছেন।

এদিন কয়লা প্রতিমন্ত্রী সতিশ চন্দ্র দুবে বিধায়ককে একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট জমা দেওয়ার পরামর্শ দেন, যাতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায়। ফলে কেন্দ্র ও ইসিএল-এর যৌথ উদ্যোগে ভবিষ্যতে জামুড়িয়ার জল সমস্যার সমাধানে নতুন দিশা মিলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
 

জলসংকট দূরীকরণে কেন্দ্রের সহযোগিতা চাইলেন বিধায়ক বিজন মুখার্জি জামুড়িয়ায় কয়লা প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা জলসংকট দূরীকরণে কেন্দ্রের সহযোগিতা চাইলেন বিধায়ক বিজন মুখার্জি জামুড়িয়ায় কয়লা প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা Reviewed by Social Tribal News Journalist on May 14, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.