Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রাঙ্গাডাঙ্গায় ধামসা-মাদলের তালে পন্ডিত রঘুনাথ মুর্মুর ১২১তম জন্মজয়ন্তী উদযাপন



যীশু হেমব্রম, রানীগঞ্জ -: পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানার অন্তর্গত তিরাট গ্রাম পঞ্চায়েতের রাঙ্গাডাঙ্গা আদিবাসী অধ্যুষিত এলাকায় ৫ই মে মঙ্গলবার সাঁওতালি ভাষার অলচিকি লিপির স্রষ্টা পন্ডিত রঘুনাথ মুর্মুর ১২১তম জন্মজয়ন্তী উদযাপন করলেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এদিন সকাল থেকেই এলাকাজুড়ে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের সূচনায় স্থানীয় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বুদ্ধিজীবীরা নিজেদের ঐতিহ্য মেনে ধামসা-মাদলের বাদ্যযন্ত্র বাজিয়ে দামোদর নদ থেকে কাঁসার ঘটিতে জল এনে পন্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তিতে অর্পণ করেন। এরপর এলাকার পুরোহিত মঙ্গল মুরমু আদিবাসী রীতি-নীতি অনুসারে পূজার্চনা সম্পন্ন করেন। পাশাপাশি এলাকার বিশিষ্টজনেরা মূর্তিতে মাল্যদান করেন।


অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় মহিলাদের পরিবেশিত আদিবাসী নৃত্য, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

এদিন এলাকার বুদ্ধিজীবীরা জানান, পন্ডিত রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষার অলচিকি লিপির প্রবর্তন করে আদিবাসী সমাজকে শিক্ষার আলোর পথে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। তাঁর সেই স্বপ্ন আজ অনেকটাই বাস্তবায়িত হয়েছে। বর্তমানে শুধু আদিবাসী সম্প্রদায় নয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষও অলচিকি লিপিতে শিক্ষা গ্রহণ করছেন।

তাঁরা আরও বলেন, ১৯০৫ সালের ৫ই মে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনেই পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্ম হয়। তাঁর অবদান ছাড়া অলচিকি লিপির প্রসার সম্ভব হত না। বর্তমানে ভারত সরকারও এই লিপিকে স্বীকৃতি দিয়েছে এবং পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে অলচিকি মাধ্যমে শিক্ষার জন্য স্কুল স্থাপিত হয়েছে, যেখানে ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতারাম কিসকু, নবীন কুমার মান্ডি, সনাতন বাসকি, ছোট কিসকু, বৈদ্যনাথ মুরমু সহ এলাকার একাধিক আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব।
রাঙ্গাডাঙ্গায় ধামসা-মাদলের তালে পন্ডিত রঘুনাথ মুর্মুর ১২১তম জন্মজয়ন্তী উদযাপন রাঙ্গাডাঙ্গায় ধামসা-মাদলের তালে পন্ডিত রঘুনাথ মুর্মুর ১২১তম জন্মজয়ন্তী উদযাপন Reviewed by Social Tribal News Journalist on May 06, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.