কলকাতা -: পশ্চিমবঙ্গকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নগর ও নগরোন্নয়ন দফতরের উদ্যোগে ৩০ মে থেকে চালু হচ্ছে নতুন মোবাইল অ্যাপ ‘স্বচ্ছ’, যার মাধ্যমে সাধারণ মানুষ রাস্তার ধারে বা প্রকাশ্য স্থানে পড়ে থাকা আবর্জনার ছবি তুলে সরাসরি সংশ্লিষ্ট পুরসভায় পাঠাতে পারবেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নগর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। তাঁর কথায়, “আমরা শপিং মল বা বড় বড় জায়গায় পরিচ্ছন্নতা বজায় রাখি, কিন্তু রাস্তায় বেরিয়ে অনেকেই যেখানে-সেখানে আবর্জনা ফেলে দিই। এই মানসিকতার পরিবর্তন জরুরি।”
সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী তিন মাস রাজ্যজুড়ে ব্যাপক সচেতনতা অভিযান চালানো হবে। স্কুল-কলেজের পড়ুয়া, অভিভাবক, সরকারি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী জানান, প্রথমে মানুষকে সচেতন করার ওপর জোর দেওয়া হবে। তবে নির্ধারিত সময়ের পরও নিয়ম না মানলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
পরিকল্পনার অংশ হিসেবে আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানোর কাজ শুরু হবে। একই সঙ্গে একটাই— পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর পশ্চিমবঙ্গ গড়ে তোলা।
Reviewed by Social Tribal News Journalist
on
May 29, 2026
Rating:

No comments: