Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জামুড়িয়ায় বিজেপির বড় জয়, ২২,৫১৪ ভোটে পরাজিত হরেরাম সিং


 জামুড়িয়া -: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জামুড়িয়া কেন্দ্রে উল্লেখযোগ্য জয় অর্জন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি প্রার্থী ডঃ বিজন মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বর্তমান বিধায়ক হরেরাম সিংকে ২২,৫১৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

সরকারি ফলাফল অনুযায়ী, ডঃ বিজন মুখোপাধ্যায় মোট ৯০,১৫০ ভোট পেয়েছেন। অন্যদিকে হরেরাম সিং পান ৬৭,৬৩৬ ভোট। এই ফলাফলকে রাজনৈতিক মহলে তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

জয়ের পর প্রতিক্রিয়ায় ডঃ মুখোপাধ্যায় বলেন, এই সাফল্য দলের সকল নেতা-কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি দাবি করেন, সাধারণ মানুষের ক্ষোভই এই পরিবর্তনের মূল কারণ। পাশাপাশি ভবিষ্যতে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আশ্বাস দেন তিনি।

তবে জয়ের আবহের মধ্যেই জামুড়িয়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন নবনির্বাচিত বিধায়ক। তিনি বলেন, এ ধরনের ঘটনা কাম্য নয় এবং সকলকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান।

অন্যদিকে, পরাজয়ের পর প্রাক্তন বিধায়ক হরেরাম সিং বলেন, “মানুষ পরিবর্তন চেয়েছেন, তাই সেই রায় আমরা মেনে নিচ্ছি।” তিনি দাবি করেন, তাঁর সময়ে এলাকায় উন্নয়নের কাজে কোনও ঘাটতি রাখা হয়নি এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তবে কোথাও কিছু ঘাটতি থেকে থাকলে সেটাই ভোটের ফলাফলে প্রতিফলিত হয়েছে বলে মত তাঁর।

সাম্প্রতিক অশান্তির ঘটনাগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, বিষয়গুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জামুড়িয়ায় বিজেপির বড় জয়, ২২,৫১৪ ভোটে পরাজিত হরেরাম সিং জামুড়িয়ায় বিজেপির বড় জয়, ২২,৫১৪ ভোটে পরাজিত হরেরাম সিং Reviewed by Social Tribal News Journalist on May 04, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.