Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

নবান্ন ঘিরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা, বিজেপির বড় ব্যবধানে এগোনোর ইঙ্গিতেই বাড়ল তৎপরতা


 প্রতিবেদক, কলকাতা, ৪ মে -: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রুজানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত মিলতেই রাজ্য প্রশাসনের প্রাণকেন্দ্র নবান্নে জোরদার করা হল নিরাপত্তা। সোমবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে পুরো সচিবালয় চত্বর, বাড়ানো হয় নজরদারি।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শিক্ষা, রেশন এবং নিয়োগ সংক্রান্ত একাধিক কথিত দুর্নীতি মামলার তদন্তে ইতিমধ্যেই সক্রিয় রয়েছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা। সেই প্রেক্ষিতেই গুরুত্বপূর্ণ নথি ও তথ্য সুরক্ষিত রাখার লক্ষ্যেই নবান্নে এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-এর সদস্য সুবীর সাহা গুরুতর অভিযোগ তুলে জানান, নবান্ন-সহ একাধিক দফতর ও সচিবালয় থেকে গুরুত্বপূর্ণ ফাইল সরিয়ে ফেলার চেষ্টা চলছে। তাঁর দাবি, কিছু ডিজিটাল নথিও মুছে ফেলা বা নষ্ট করার প্রয়াস নেওয়া হচ্ছে। এই ঘটনায় রাজ্য সরকারেরই কিছু কর্মীর যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, নির্বাচন কমিশনের সর্বশেষ রুজান অনুযায়ী, রাজ্যে বিজেপি ইতিমধ্যেই ১১টি আসনে জয়লাভ করেছে এবং ১৮৬টি আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস ২টি আসনে জিতে ৮৮টি আসনে লিড বজায় রেখেছে। এছাড়া কংগ্রেস ও হামায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি দুটি করে আসনে এগিয়ে রয়েছে। সিপিআই(এম) এবং অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্ট একটি করে আসনে এগিয়ে রয়েছে।

পরিস্থিতির উপর নজর রেখে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গিয়েছে।

নবান্ন ঘিরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা, বিজেপির বড় ব্যবধানে এগোনোর ইঙ্গিতেই বাড়ল তৎপরতা নবান্ন ঘিরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা, বিজেপির বড় ব্যবধানে এগোনোর ইঙ্গিতেই বাড়ল তৎপরতা Reviewed by Social Tribal News Journalist on May 04, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.