Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু, সেন্ট ভিনসেন্ট স্কুলে ছাত্র ডুবে প্রাণ হারানোয় চাঞ্চল্য


 আসানসোল -: আসানসোলের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট ভিনসেন্ট স্কুলে আয়োজিত সামার ক্যাম্প চলাকালীন ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে স্কুলের সুইমিং পুলে ডুবে মৃত্যু হল ১৬ বছরের এক ছাত্রের। মৃত ছাত্রের নাম আদ্রিক হিলিরিয়ান। সে আসানসোলের চেলিডাঙাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সূত্রের খবর, গরমের ছুটিকে কেন্দ্র করে স্কুলে বিশেষ সামার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেই ক্যাম্পেই অংশ নিতে এসেছিল আদ্রিক। অভিযোগ, ক্যাম্প চলাকালীন কোনও একসময় সুইমিং পুলে দুর্ঘটনার কবলে পড়ে সে। ঘটনাটি নজরে আসতেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

এই ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। অভিভাবকদের একাংশের দাবি, সামার ক্যাম্প চলাকালীন পর্যাপ্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

ঘটনার খবর পেয়ে বিজেপি নেতা দুর্গেশ নাগী এবং আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জির নির্দেশে বিজেপি নেতা মধুসূদন দে হাসপাতালে পৌঁছে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেন। বিজেপির পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি তোলা হয়েছে।

বিজেপি নেতা দুর্গেশ নাগী বলেন, “কীভাবে এই ঘটনা ঘটল, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। সুইমিং পুল ও তার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রকৃত সত্য সামনে আনতে হবে। যদি কোনও গাফিলতি থেকে থাকে, তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

এদিকে, এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় মহলে শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত যে কোনও কর্মসূচিতে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু, সেন্ট ভিনসেন্ট স্কুলে ছাত্র ডুবে প্রাণ হারানোয় চাঞ্চল্য সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু, সেন্ট ভিনসেন্ট স্কুলে ছাত্র ডুবে প্রাণ হারানোয় চাঞ্চল্য Reviewed by Social Tribal News Journalist on May 28, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.