Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

শুভেন্দু মন্ত্রিসভার বড়সড় সম্প্রসারণ, শপথ নিলেন ৩৫ নতুন মন্ত্রী


 কলকাতা -: পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে বড়সড় চমক এনে সোমবার লোক ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের মন্ত্রিসভার ব্যাপক সম্প্রসারণ সম্পন্ন হলো। রাজ্যপাল আর.এন. রবি নবনিযুক্ত ৩৫ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। এর ফলে রাজ্য মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১।

‘বন্দে মাতরম্’ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্য সচিব মনোজ আগরওয়ালসহ প্রশাসনের শীর্ষ আধিকারিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। মুখ্য সচিব নবনিযুক্ত মন্ত্রীদের নাম ঘোষণা করেন।

এদিন ১৩ জন বিধায়ক পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁদের মধ্যে রয়েছেন তপস রায়, মনোজ উরাঁও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, শরদ্বত মুখোপাধ্যায়, অরূপ কুমার দাস, স্বপন দাসগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, অজয় পোদ্দার এবং দুধকুমার মণ্ডল।

এছাড়াও মালতী রাভা রায়, রাজেশ মাহাতো ও ইন্দ্রনীল খান স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। অন্যদিকে, অশোক ডিন্ডা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী, নদিয়ারচাঁদ বাউরি, গার্গী দাস ঘোষ, অমিয় কিস্কু, কলিতা মাঝি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মন, বিশাল লামা এবং দীপঙ্কর জানা রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন।

অনুষ্ঠানে অধিকাংশ মন্ত্রীকে ঐতিহ্যবাহী বাঙালি পোশাক ধুতি-পাঞ্জাবিতে দেখা যায়। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন, ফলে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

শপথগ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষসহ দলের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর সঙ্গে অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডুও মন্ত্রিসভায় যোগ দেন এবং তাঁদের দফতর ইতিমধ্যেই বণ্টন করা হয়েছে।

এখন রাজনৈতিক মহলের নজর বুধবারের নবান্ন বৈঠকের দিকে। সূত্রের খবর, ওই বৈঠকেই নবনিযুক্ত মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করা হতে পারে। বিশ্লেষকদের মতে, এই মন্ত্রিসভা সম্প্রসারণ আগামী দিনে রাজ্যের প্রশাসনিক কার্যক্রম এবং রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

শুভেন্দু মন্ত্রিসভার বড়সড় সম্প্রসারণ, শপথ নিলেন ৩৫ নতুন মন্ত্রী শুভেন্দু মন্ত্রিসভার বড়সড় সম্প্রসারণ, শপথ নিলেন ৩৫ নতুন মন্ত্রী Reviewed by Social Tribal News Journalist on June 01, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.