যীশু হেমব্রম,রানীগঞ্জ -: সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলতে রানীগঞ্জ শহরের শুভদর্শিনী হাসপাতালের উদ্যোগে রবিবার একটি ফ্রি কার্ডিওলজি ক্যাম্পের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে ৭০ জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করে হৃদরোগ সংক্রান্ত পরীক্ষা ও পরামর্শ গ্রহণ করেন।
শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ অর্ণব ঘোষ চৌধুরী। তিনি প্রতিটি রোগীকে সময় নিয়ে পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ ও স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেন। রোগীদের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস সম্পর্কেও সচেতন করেন তিনি।
ডাঃ অর্ণব ঘোষ চৌধুরী জানান, বর্তমানে বিড়ি, সিগারেট ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে। পাশাপাশি নিয়মিত শরীরচর্চার অভাবও হৃদরোগের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। তিনি বলেন, “সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া, নিয়মিত শরীরচর্চা করা এবং তামাকজাত নেশা থেকে দূরে থাকলে হার্টের সমস্যার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।”
অন্যদিকে, এলাকার সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের বক্তব্য, শুভদর্শিনী হাসপাতালের এই ধরনের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা শিবির সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। ভবিষ্যতেও যেন এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়, সেই দাবিও জানান তাঁরা।
Reviewed by Social Tribal News Journalist
on
May 17, 2026
Rating:

No comments: