Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পড়াসিয়া কোলিয়ারি দুর্ঘটনাই আহত শ্রমিকদের দেখতে দুর্গাপুর মিশন হাসপাতালে বিজেপি বিধায়ক ডঃ বিজন মুখার্জি


 নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: ইসিএলের কুনুস্তোড়িয়া এরিয়ার পড়াসিয়া কোলিয়ারিতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর আহত শ্রমিকদের দেখতে শুক্রবার দুর্গাপুর মিশন হাসপাতালে পৌঁছান জামুড়িয়ার বিজেপি বিধায়ক ডঃ বিজন মুখার্জি। হাসপাতালে ভর্তি আহত শ্রমিকদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়ে তাঁদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন বিধায়ক।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কুনুস্তোড়িয়া এরিয়ার অন্তর্গত পড়াসিয়া কোলিয়ারিতে কাজ চলাকালীন আচমকাই দুর্ঘটনা ঘটে। ঘটনায় একাধিক শ্রমিক আহত হন। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর থেকেই এলাকাজুড়ে চাঞ্চল্য ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।

শুক্রবার হাসপাতালে পৌঁছে ডঃ বিজন মুখার্জি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত শ্রমিকদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। তিনি চিকিৎসকদের অনুরোধ করেন, আহতদের চিকিৎসায় যেন কোনওরকম ত্রুটি না থাকে এবং সর্বোচ্চ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা হয়।

এদিন আহত শ্রমিক ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক বলেন, “এই কঠিন সময়ে সকলের উচিত আহত শ্রমিক ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আহত সকল শ্রমিক দ্রুত সুস্থ হয়ে নিজেদের পরিবার ও কর্মস্থলে নিরাপদে ফিরে আসুন।”

বিধায়কের এই মানবিক উদ্যোগে হাসপাতালে উপস্থিত শ্রমিক পরিবার ও স্থানীয় মানুষ কিছুটা ভরসা পেয়েছেন বলে জানা গিয়েছে। তবে ঘটনার পর খনিগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এখনও অব্যাহত রয়েছে।

পড়াসিয়া কোলিয়ারি দুর্ঘটনাই আহত শ্রমিকদের দেখতে দুর্গাপুর মিশন হাসপাতালে বিজেপি বিধায়ক ডঃ বিজন মুখার্জি পড়াসিয়া কোলিয়ারি দুর্ঘটনাই  আহত শ্রমিকদের দেখতে দুর্গাপুর মিশন হাসপাতালে বিজেপি বিধায়ক ডঃ বিজন মুখার্জি Reviewed by Social Tribal News Journalist on May 16, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.