Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

মাদকের বিরুদ্ধে পথে নামল যুব সমাজ, রানীগঞ্জে সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত


 রানীগঞ্জ -: যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবার পথে নামল রানীগঞ্জের তরুণ প্রজন্ম। রবিবার রানীগঞ্জ ইউথ জিমনেশিয়াম ক্লাবের উদ্যোগে শহরে একটি বৃহৎ মাদকবিরোধী সচেতনতা র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিকে কেন্দ্র করে শহরজুড়ে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে।

ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে নেতাজি মোড়ে পৌঁছায়। সেখানে উপস্থিত সদস্যরা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পরে র‍্যালিটি রানীগঞ্জ বাজার হয়ে রানীগঞ্জ থানায় পৌঁছায়। সেখানে ক্লাবের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের হাতে একটি স্মারকলিপি তুলে দিয়ে মাদকের কারবারের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এই বিষয়ে ক্লাব সদস্য নীলাদ্রি চক্রবর্তী বলেন, বর্তমানে শুধু রানীগঞ্জ নয়, জেলার বিভিন্ন এলাকায় যুব সমাজ দ্রুত মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। যুবকদের এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতেই তাঁদের এই উদ্যোগ। তিনি বলেন, “সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে এসে যুব সমাজকে সচেতন করতে হবে। শুধু প্রশাসনের উপর নির্ভর করলে চলবে না।”

তিনি রানীগঞ্জ থানার সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানের প্রশংসা করে বলেন, পুলিশ ইতিমধ্যেই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে সক্রিয় ভূমিকার পরিচয় দিয়েছে। তবে এই লড়াইয়ে সাধারণ মানুষকেও সমানভাবে অংশ নিতে হবে।

নীলাদ্রি চক্রবর্তী উদাহরণ হিসেবে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত -এর নাম উল্লেখ করে বলেন, “এক সময় তিনিও মাদকের কবলে পড়েছিলেন। কিন্তু পরে মাদকমুক্ত হয়ে জীবনে নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন। তাই ইচ্ছাশক্তি থাকলে যে কেউ এই নেশার জাল থেকে বেরিয়ে আসতে পারে।”

র‍্যালি চলাকালীন “মাদক ছাড়ো, জীবন গড়ো” এবং “যুব সমাজকে বাঁচাও, সমাজকে বাঁচাও” — এই ধরনের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে রানীগঞ্জ শহর। ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের বিভিন্ন স্তরের মানুষ।

মাদকের বিরুদ্ধে পথে নামল যুব সমাজ, রানীগঞ্জে সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে পথে নামল যুব সমাজ, রানীগঞ্জে সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত Reviewed by Social Tribal News Journalist on May 24, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.