Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জনজাতি সমাজকে মূল স্রোতে ফেরাতে কেন্দ্রের উদ্যোগ, দুর্গাপুর ফরিদপুরে শুরু ‘জনজাতীয় গরিমা উৎসব’


 প্রতিবেদক, দুর্গাপুর -: পিছিয়ে পড়া আদিবাসী ও জনজাতি সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সচেতনতামূলক বিশেষ উদ্যোগ নিল ভারত সরকার। সেই লক্ষ্যেই মঙ্গলবার থেকে শুরু হল ‘ট্রাইবাল উন্নয়ন জনজাতীয় গরিমা উৎসব’। ১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি।

এদিন দুর্গাপুর ফরিদপুর ব্লকের নবঘনপুর গ্রামের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক ক্যাম্পের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের নবনির্বাচিত বিধায়ক জিতেন্দ্র কুমার তেওয়ারি। কর্মসূচির সূচনায় তিনি এলাকার ঐতিহ্যবাহী রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও দেবদীপ বৈরাগী, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি-সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জিতেন্দ্র কুমার তেওয়ারি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র উদ্যোগে পিছিয়ে পড়া জনজাতিগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। তিনি জানান, দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছয়টি পঞ্চায়েত এলাকায় পর্যায়ক্রমে এই ধরনের সচেতনতামূলক ক্যাম্প আয়োজন করা হবে। সেখানে আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হবে এবং প্রয়োজনীয় সহায়তা করবে ব্লক প্রশাসন।

পাশাপাশি রাজনৈতিক ভেদাভেদ ভুলে এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে প্রশাসন ও বিরোধী দলের প্রতিনিধিদের এক মঞ্চে উপস্থিত থাকার বিষয়টিও। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, এলাকার পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরাও উপস্থিত থাকলে অনুষ্ঠানটির গুরুত্ব আরও বৃদ্ধি পেত।

জনজাতি সমাজকে মূল স্রোতে ফেরাতে কেন্দ্রের উদ্যোগ, দুর্গাপুর ফরিদপুরে শুরু ‘জনজাতীয় গরিমা উৎসব’ জনজাতি সমাজকে মূল স্রোতে ফেরাতে কেন্দ্রের উদ্যোগ, দুর্গাপুর ফরিদপুরে শুরু ‘জনজাতীয় গরিমা উৎসব’ Reviewed by Social Tribal News Journalist on May 19, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.