Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

কুনুস্তোড়িয়া মোড়ে বিজেপির নতুন পার্টি অফিস উদ্বোধন, বিজয়ের উচ্ছ্বাসে সরব জামুড়িয়া


 নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক সাফল্যের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন উৎসবের আবহ তৈরি হয়েছে, তেমনই জামুড়িয়াতেও সেই জয়ের আনন্দে মেতে উঠলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। মঙ্গলবার তপসি অঞ্চলের কুনুস্তোড়িয়া মোড়ে বিজেপির নতুন পার্টি অফিসের উদ্বোধন ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জামুড়িয়ার বিধায়ক ডা. বিজন মুখার্জি ফিতে কেটে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনকে কেন্দ্র করে সকাল থেকেই দলীয় কর্মী ও সমর্থকদের ভিড় জমতে শুরু করে। দলীয় পতাকা, স্লোগান ও উচ্ছ্বাসে গোটা এলাকা গেরুয়া আবহে রঙিন হয়ে ওঠে। বিজেপির ঐতিহাসিক জয়ের আনন্দ ভাগ করে নিতে কর্মী-সমর্থকেরা একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি ও লাড্ডু বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডা. বিজন মুখার্জি বলেন, “কুনুস্তোড়িয়া মোড়ে বিজেপির এই নতুন পার্টি অফিস শুধুমাত্র একটি রাজনৈতিক কার্যালয় নয়, এটি সাধারণ মানুষের সমস্যা সমাধান ও জনসংযোগের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে।” তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির উপর যে আস্থা রেখেছেন, সেই বিশ্বাসের মর্যাদা দিতে দল সর্বদা মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে অগ্রাধিকার দেবে।

তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠিতভাবে মানুষের মধ্যে থেকে কাজ করতে হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাঁর বক্তব্যে উঠে আসে উন্নয়ন, শান্তি ও মানুষের স্বার্থরক্ষায় বিজেপির প্রতিশ্রুতির কথাও।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি পিনাকী রায়, শিবরাম মণ্ডল, রাজু মণ্ডল, সুনীল নোনিয়া, রাজেশ কোড়া, রাকেশ গিরি, পঙ্কজ সিং, টুমাপ্পা মণ্ডল, রাজন মাঝি, অজিত রাম, অরুণ প্রসাদ, পিয়ো বাউরি, সীমা সিং সহ বহু বিজেপি নেতা-কর্মী ও সমর্থক। অনুষ্ঠান ঘিরে কুনুস্তোড়িয়া এলাকায় ছিল উৎসবের আবহ ও ব্যাপক উচ্ছ্বাস।

কুনুস্তোড়িয়া মোড়ে বিজেপির নতুন পার্টি অফিস উদ্বোধন, বিজয়ের উচ্ছ্বাসে সরব জামুড়িয়া কুনুস্তোড়িয়া মোড়ে বিজেপির নতুন পার্টি অফিস উদ্বোধন, বিজয়ের উচ্ছ্বাসে সরব জামুড়িয়া Reviewed by Social Tribal News Journalist on May 12, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.