মিছিলে বহু মহিলা ও পুরুষ বিজেপি কর্মী-সমর্থকদের গেরুয়া আবির খেলায় মেতে উঠতে দেখা যায়। এলাকাজুড়ে লাড্ডু বিতরণ করা হয় এবং ঢাক-ঢোলের তালে উচ্ছ্বাস প্রকাশ করেন কর্মীরা। এদিন অভিনব প্রতিবাদী ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর প্রতীকী পুতুল তৈরি করে তা বিভিন্ন এলাকায় ঘোরানো হয়।
বিজয় মিছিল ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা ছিল কড়া নিরাপত্তার চাদরে মোড়া।
বিজেপি কর্মী অভিক মণ্ডল বলেন, “এলাকার সাধারণ মানুষ পরিবর্তন চেয়েছিলেন এবং সেই পরিবর্তন এসেছে। এবার পশ্চিমবাংলায় উন্নয়নের রাজনীতি দেখা যাবে। যুব সমাজ নতুন আশার আলো দেখবে, কর্মসংস্থান বাড়বে এবং উন্নয়নমূলক কাজ আরও দ্রুত এগোবে।”
তিনি আরও দাবি করেন, “বিজেপি সরকার ভাওতাবাজির রাজনীতি করে না, উন্নয়নের মাধ্যমেই পরিবর্তন আনে। এই জয় শুধু বিজেপির নয়, সাধারণ মানুষের জয়।”
Reviewed by Social Tribal News Journalist
on
May 10, 2026
Rating:


No comments: