Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

নিঘা কোলিয়ারিতে কয়লা সিন্ডিকেটের অভিযোগে বিজেপির বিক্ষোভ, ঘণ্টার পর ঘণ্টা ব্যাহত কয়লা উত্তোলন


 জামুড়িয়া-: জামুড়িয়া থানার অন্তর্গত ইসিএলের নিঘা কোলিয়ারিতে কথিত অবৈধ কয়লা ডিও সিন্ডিকেট ও শ্রমিক শোষণের অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এই অভিযোগে কোলিয়ারির সামনে জোরদার বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী ও সমর্থকরা। বিক্ষোভের জেরে কয়লা লিফটিং ও উত্তোলনের কাজ কয়েক ঘণ্টার জন্য ব্যাহত হয়, ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগেই কয়লা ডিও সিন্ডিকেট এবং তোলাবাজির অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে বিজয় সিং-সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এরপর থেকেই প্রশাসনের পক্ষ থেকে অবৈধ কয়লা ও বালু কারবারের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।

অন্যদিকে, কয়লা ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কোলিয়ারি থেকে কয়লা উত্তোলনের সময় তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হতো। প্রতিবাদ করলে মারধর, হুমকি এমনকি চালান ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবসায়ীরা প্রকাশ্যে সরব হতে শুরু করেছেন বলেও দাবি উঠেছে।

বিক্ষোভ মঞ্চ থেকে বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধ কারবার অনেকটাই বন্ধ হলেও নিঘা কোলিয়ারি এলাকায় এখনও কথিত সিন্ডিকেট রাজ সক্রিয় রয়েছে। বিজেপির তরফে নানহে খান ও নইম খানের বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ তোলা হয়। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজেপি নেতারা স্পষ্ট ভাষায় জানান, অবৈধ কয়লা ডিও সিন্ডিকেট কোনওভাবেই মেনে নেওয়া হবে না এবং শ্রমিক শোষণের বিরুদ্ধে তাদের আন্দোলন আগামী দিনেও চলবে।

এই বিক্ষোভে উপস্থিত ছিলেন জামুড়িয়া বিজেপি মণ্ডল ৩-এর সভাপতি দীপ বন্দ্যোপাধ্যায়, অমিত নোনিয়া, পিন্টু বর্মন, গোলু পোদ্দার, ধর্মেন্দ্র নোনিয়া, অসীম পাসওয়ান-সহ বহু বিজেপি কর্মী ও সমর্থক।

নিঘা কোলিয়ারিতে কয়লা সিন্ডিকেটের অভিযোগে বিজেপির বিক্ষোভ, ঘণ্টার পর ঘণ্টা ব্যাহত কয়লা উত্তোলন নিঘা কোলিয়ারিতে কয়লা সিন্ডিকেটের অভিযোগে বিজেপির বিক্ষোভ, ঘণ্টার পর ঘণ্টা ব্যাহত কয়লা উত্তোলন Reviewed by Social Tribal News Journalist on May 19, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.