নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জিকে সংবর্ধনা জানাল আসানসোলের হটন রোড ইয়ুথ ক্লাব গণেশ পূজা কমিটি। ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা উত্তরীয়, ফুলের তোড়া ও স্মারকচিহ্ন তুলে দিয়ে বিধায়ককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানকে ঘিরে ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। স্থানীয় বাসিন্দা ও ক্লাব সদস্যদের উপস্থিতিতে গোটা পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। নবনির্বাচিত বিধায়ককে ঘিরে সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক বিকাশ চন্দ্র, নরেন্দ্র যাদব, বিক্রম বারনওয়াল, কেদার নাগ, ঋষিকেশ সিং, সৌরভ শাহ, পার্থ গড়াই, দীপক চৌরাসিয়া, রোমি যাদব, কমল শর্মা, আশীষ গুপ্তা, রাকেশ কুমার-সহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে কমিটির সভাপতি দলজিৎ সালুজা ও চেয়ারম্যান সতীশ চন্দ্রা নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা জানিয়ে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের সমস্যার সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেই তাঁদের আশা। তাঁরা আরও বলেন, মানুষের যে বিপুল আস্থা ও সমর্থন নিয়ে কৃষ্ণেন্দু মুখার্জি নির্বাচিত হয়েছেন, সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই এখন তাঁর অন্যতম বড় দায়িত্ব।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করেন বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি।
Reviewed by Social Tribal News Journalist
on
May 12, 2026
Rating:

No comments: