Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

মোদীর সফরের পর আতঙ্কে ঝাড়গ্রামের ঝালমুড়ি বিক্রেতা পাকিস্তান-বাংলাদেশের নম্বর থেকে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে সাইবার সেল


 নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম -: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝাড়গ্রাম সফরের সময় রাস্তার ধারের এক সাধারণ ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়ার দৃশ্য মুহূর্তেই রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সেই ঘটনায় পরিচিতি পাওয়া ঝাড়গ্রামের দরিদ্র ঝালমুড়ি বিক্রেতা বিক্রম সাউ এবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অভিযোগ, পাকিস্তান ও বাংলাদেশের আন্তর্জাতিক নম্বর থেকে লাগাতার হুমকি ফোন, ভিডিও কল এবং মেসেজ পাঠানো হচ্ছে তাঁকে। এমনকি দোকান উড়িয়ে দেওয়া ও প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর সফরের পর থেকেই বিক্রম সাউয়ের ছোট্ট দোকানে ভিড় বাড়তে থাকে। সংবাদমাধ্যম, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের আনাগোনা বেড়ে যায়। কিন্তু সেই পরিচিতিই এখন তাঁর এবং তাঁর পরিবারের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিক্রম সাউয়ের অভিযোগ, গত কয়েকদিন ধরে বিদেশি কোডযুক্ত একাধিক নম্বর থেকে তাঁর মোবাইলে ভিডিও কল আসছে। ফোন রিসিভ করলেই অপর প্রান্তে থাকা ব্যক্তিরা আধুনিক আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাচ্ছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপে হুমকিমূলক বার্তাও পাঠানো হচ্ছে। একটি মেসেজে নাকি লেখা হয়েছে, “তুমি এখনও বেঁচে আছো?”

ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন বিক্রম সাউ ও তাঁর পরিবার। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ও আতঙ্ক তাড়া করছে তাঁদের। বিক্রম সাউ বলেন, “প্রধানমন্ত্রী আমার দোকানে আসার পর মানুষ আমাকে চিনতে শুরু করেছিল। সেটা আমার কাছে গর্বের বিষয় ছিল। কিন্তু এখন যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাতে আমরা ভীষণ ভয়ে রয়েছি।”

ইতিমধ্যেই পুরো ঘটনার কথা উল্লেখ করে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, বিষয়টির গুরুত্ব বুঝে তদন্ত শুরু হয়েছে। বিদেশি নম্বরগুলির উৎস ও ভিডিও কলের সত্যতা খতিয়ে দেখতে সাইবার সেলের সাহায্য নেওয়া হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিনপুরের বিজেপি বিধায়ক প্রণত টুডু বলেন, “একজন সাধারণ গরিব ব্যবসায়ীকে বিদেশি নম্বর থেকে এভাবে হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। এর পেছনে যারা রয়েছে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

এই ঘটনাকে ঘিরে বর্তমানে গোটা ঝাড়গ্রাম জেলাজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে।

মোদীর সফরের পর আতঙ্কে ঝাড়গ্রামের ঝালমুড়ি বিক্রেতা পাকিস্তান-বাংলাদেশের নম্বর থেকে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে সাইবার সেল মোদীর সফরের পর আতঙ্কে ঝাড়গ্রামের ঝালমুড়ি বিক্রেতা পাকিস্তান-বাংলাদেশের নম্বর থেকে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে সাইবার সেল Reviewed by Social Tribal News Journalist on May 22, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.