Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জে বিজেপির জয়, খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে কৃতজ্ঞতা জানালেন পার্থ ঘোষ


 রানীগঞ্জ -: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে দীর্ঘদিনের প্রচার ও রাজনৈতিক লড়াইয়ের পর অবশেষে ফল ঘোষণার দিনে বড় জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পার্থ ঘোষ তার প্রতিদ্বন্দ্বী কালো বরণ মণ্ডলকে বিপুল ভোটে পরাজিত করে জয়লাভ করেন।

উল্লেখ্য, নির্বাচনের আগে পার্থ ঘোষ রানীগঞ্জের খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে নিজের প্রচার কর্মসূচি শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে জয়লাভের পর সোমবার সন্ধ্যায় তিনি বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে পুনরায় উপস্থিত হন ওই মন্দিরে। সেখানে তিনি খাটু শ্যাম বাবার আশীর্বাদ গ্রহণ করেন এবং জয়ের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মন্দির প্রাঙ্গণে পার্থ ঘোষকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। খাটু শ্যাম মন্দির কমিটির পক্ষ থেকে তাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়। উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে গোটা মন্দির চত্বর উৎসবে পরিণত হয়।

সব মিলিয়ে, নির্বাচনী জয়ের আনন্দ এবং ধর্মীয় আস্থার এক অনন্য মেলবন্ধন দেখা গেল রানীগঞ্জের খাটু শ্যাম মন্দিরে।

রানীগঞ্জে বিজেপির জয়, খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে কৃতজ্ঞতা জানালেন পার্থ ঘোষ রানীগঞ্জে বিজেপির জয়, খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে কৃতজ্ঞতা জানালেন পার্থ ঘোষ Reviewed by Social Tribal News Journalist on May 04, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.