Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জে বিজয় মিছিলে নাচে মাতলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মমতা-অভিষেককেও করলেন নিশানা


 রানীগঞ্জ -: রাজ্যের নগর উন্নয়ন ও মহিলা-শিশু কল্যাণ মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল রবিবার রানীগঞ্জের বাঁশড়া এলাকায় পৌঁছতেই বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে কার্যত উৎসবের পরিবেশ তৈরি হয়। ঢাক-ঢোল, আবির এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পরে একটি খোলা জিপে করে বিজয় মিছিল বের করা হয়। সেই মিছিলে গানের তালে কর্মীদের সঙ্গে নাচতে দেখা যায় মন্ত্রীকে।

মিছিল চলাকালীন অগ্নিমিত্রা পালের নাচ নিয়ে প্রশ্ন উঠতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বিধায়ক বা মন্ত্রী হলে কি নাচা যায় না? দীর্ঘ ১৫ বছর পর মানুষ খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারছেন। তাই সাধারণ মানুষ ও কর্মী-সমর্থকদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত আনন্দ দেখা যাচ্ছে, আমিও সেই আনন্দের শরিক হয়েছি।”

তিনি আরও বলেন, “আজ এখানে এসে মানুষের উচ্ছ্বাস আমাকে আপ্লুত করেছে। আমি মানুষের সঙ্গে থাকব, সুস্থ সংস্কৃতির কথা বলব এবং বিধায়ক হিসেবে উন্নয়নের কাজ করব।”

এদিন রাজনৈতিক আক্রমণ শানাতেও পিছপা হননি অগ্নিমিত্রা পাল। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে কটাক্ষ করে তিনি বলেন, “যদি কোনও ভুল কাজ হয়ে থাকে, তাহলে তার হিসাব দিতেই হবে। সরকারের তরফে ফাইল খোলা হলে তাতে অন্যায় কিছু নেই।”

পাশাপাশি প্রশাসনিক কাজ নিয়েও বার্তা দেন তিনি। অগ্নিমিত্রা পালের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন যে, রাজ্যের সমস্ত দফতরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের কাজের ক্ষেত্রে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।

রানীগঞ্জে বিজয় মিছিলে নাচে মাতলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মমতা-অভিষেককেও করলেন নিশানা রানীগঞ্জে বিজয় মিছিলে নাচে মাতলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মমতা-অভিষেককেও করলেন নিশানা Reviewed by Social Tribal News Journalist on May 17, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.