Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বহু বছর পর সাতগ্রাম ইনক্লাইনে খুলল বিএমএস কার্যালয়, শ্রমিকদের উৎসাহে সরগরম জামুড়িয়া



 জামুড়িয়া -: পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকার গঠনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো শিল্পাঞ্চল জামুড়িয়াতেও উৎসবের আবহ লক্ষ্য করা যাচ্ছে। বিজেপির জয় এবং শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী পদ গ্রহণকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। সেই আবহেই সাতগ্রাম এরিয়ার নিমডাগা প্রজেক্টের সাতগ্রাম ইনক্লাইন এলাকায় বহু বছর পর পুনরায় চালু হল ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর কার্যালয়।

কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় শ্রমিক ও সংগঠনের সদস্যদের ভিড় জমতে শুরু করে। উদ্বোধনের পর কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দের বহিঃপ্রকাশ দেখা যায়। একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিমুখও করানো হয়। গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত সাতগ্রাম ইনক্লাইনের বিএমএস সম্পাদক রামসাহী সাহু বলেন, পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়ে বিজেপির উপর আস্থা রেখেছেন। তিনি বলেন, এই জয় সাধারণ মানুষের আশা ও উন্নয়নের প্রত্যাশার প্রতিফলন। পাশাপাশি জামুড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ডঃ বিজন মুখার্জিকে সমর্থন করার জন্য এলাকার মানুষকেও ধন্যবাদ জানান তিনি।

রামসাহী সাহু আরও বলেন, নতুন সরকারের নেতৃত্বে এলাকার উন্নয়নমূলক কাজ আরও গতিশীল হবে বলে তাঁদের বিশ্বাস। একইসঙ্গে বিএমএস ভবিষ্যতেও শ্রমিকদের অধিকার ও স্বার্থরক্ষার লড়াই চালিয়ে যাবে বলেও তিনি আশ্বাস দেন। কোলিয়ারি অঞ্চলের শ্রমিকদের বিভিন্ন দাবি দ্রুত পূরণের লক্ষ্যে সংগঠন কাজ করবে বলেও জানান তিনি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএস সভাপতি প্রমোদ কুমার সিং, সুশীল নোনিয়া, চাঁদ পাশওয়ান, নিখিল পাশওয়ান, শশী নোনিয়া-সহ সংগঠনের একাধিক পদাধিকারী ও বহু শ্রমিক। অনুষ্ঠানের শেষে কর্মীরা বিজয় মিছিল বের করেন এবং উন্নয়ন ও শ্রমিক স্বার্থ রক্ষার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার গ্রহণ করেন।

বহু বছর পর সাতগ্রাম ইনক্লাইনে খুলল বিএমএস কার্যালয়, শ্রমিকদের উৎসাহে সরগরম জামুড়িয়া বহু বছর পর সাতগ্রাম ইনক্লাইনে খুলল বিএমএস কার্যালয়, শ্রমিকদের উৎসাহে সরগরম জামুড়িয়া Reviewed by Social Tribal News Journalist on May 11, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.