Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জামুড়িয়ায় স্বর্বেদ শোভাযাত্রা: চৈত্র পূর্ণিমায় আধ্যাত্মিক আবহ, শতাধিক মানুষের অংশগ্রহণ


 জামুড়িয়া -: বিহঙ্গম যোগ প্রতিষ্ঠানের উদ্যোগে হিন্দু নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত স্বর্বেদ শোভাযাত্রার ধারাবাহিকতায় পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার নিঘা আশ্রমে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। সুবিধামতো ১ এপ্রিল, বুধবার চৈত্র পূর্ণিমার পবিত্র তিথিতে সদগুরু সদাফল দেব নিঘা আশ্রম প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা বের হয়।

বাদ্যযন্ত্রের তালে তালে আশ্রম থেকে শুরু হওয়া শোভাযাত্রা নিঘা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় আশ্রমে ফিরে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল মহিলাদের মাথায় সদগুরু সদাফল দেব জি মহারাজ রচিত স্বর্বেদ গ্রন্থ বহন এবং নারী-পুরুষদের হাতে ‘অ’ চিহ্নিত শ্বেত পতাকা ধারণ। গোটা এলাকা জুড়ে শিষ্যদের স্বর্বেদ মহাগ্রন্থের জয়ধ্বনি আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে।

এই শোভাযাত্রায় পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু শিষ্য অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে আয়োজিত হয় দুই কুণ্ডবিশিষ্ট বিশ্বশান্তি বৈদিক হোম-যজ্ঞ। পরবর্তীতে বৃহৎ ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে ৫০০-রও বেশি মানুষ প্রসাদ গ্রহণ করেন।

ব্রহ্মবিদ্যা বিহঙ্গম যোগ প্রতিষ্ঠানের জাতীয় প্রচারক আলোক সাহা জানান, “হিন্দু নববর্ষ উপলক্ষে প্রতি বছর বিভিন্ন অঞ্চলে স্বর্বেদ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য স্বর্বেদ গ্রন্থের আধ্যাত্মিক জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং প্রতিটি ঘরে এই জ্ঞান পৌঁছে দেওয়া, যাতে মানুষ তাদের আত্মিক উন্নতি সাধন করতে পারে।”

তিনি আরও বলেন, “ব্রহ্মবিদ্যা এমন এক জ্ঞান যা মানুষকে মুক্তির পথ দেখায়। আমাদের লক্ষ্য সকলের মধ্যে এই জ্ঞান বিস্তার করা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্বেদ গ্রন্থের বাংলা ভাষ্যকার রীতা সাহা, আশ্রমের সমন্বয়ক উমেশ সিং, সহ-সমন্বয়ক লালন সিং, কোষাধ্যক্ষ ভোলা সিং, অশোক সিং, সেবক বিকাশ কুমার, পান্ডেশ্বরের আদিত্য বিশ্বকর্মা, পড়াসিয়ার গণেশ বর্ণওয়াল, শ্যামসুন্দর বর্ণওয়াল, আসানসোলের সুশীলা দেবী, দুর্গাপুরের রাকেশ শুক্লা, অন্ডালের লালজি চৌধুরী, বার্নপুরের সীমা সিং সহ আরও বহু ভক্তবৃন্দ।

জামুড়িয়ায় স্বর্বেদ শোভাযাত্রা: চৈত্র পূর্ণিমায় আধ্যাত্মিক আবহ, শতাধিক মানুষের অংশগ্রহণ জামুড়িয়ায় স্বর্বেদ শোভাযাত্রা: চৈত্র পূর্ণিমায় আধ্যাত্মিক আবহ, শতাধিক মানুষের অংশগ্রহণ Reviewed by Social Tribal News Journalist on April 01, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.