Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জে নির্দল প্রার্থীর চমক, ত্রিমুখী লড়াইয়ে নতুন সমীকরণ


 নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আসন্ন পর্বকে সামনে রেখে রানীগঞ্জ বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। আগামী ২৩ এপ্রিলের ভোটের আগে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এক উল্লেখযোগ্য ঘটনায় নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

এলাকার পরিচিত সমাজসেবী ও ‘রানীগঞ্জ বাঁচাও মঞ্চ’-এর সক্রিয় সদস্য গোপাল আচার্য নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছেন। তিনি দুর্গাপুর মহকুমা শাসকের (এসডিও) দপ্তরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থীপত্র জমা দেন।

রানীগঞ্জের শীতলা গলি, এনএসবি রোডের বাসিন্দা গোপাল আচার্য দীর্ঘদিন ধরেই এলাকার নানা সমস্যা নিয়ে সরব। মনোনয়নের পর তিনি জানান, এতদিন রানীগঞ্জ থেকে নির্বাচিত অধিকাংশ প্রতিনিধিই বহিরাগত হওয়ায় এলাকার সঙ্গে তাঁদের প্রত্যক্ষ যোগাযোগের অভাব ছিল। সেই কারণেই এবারের নির্বাচনে তিনি “স্থানীয় বনাম বহিরাগত” ইস্যুকে সামনে রেখে লড়াইয়ে নেমেছেন।

উল্লেখ্য, রানীগঞ্জ আসনে ইতিমধ্যেই বিজেপি, তৃণমূল কংগ্রেস (টিএমসি) এবং সিপিএমের মধ্যে ত্রিমুখী লড়াই জমে উঠেছে। তারই মাঝে গোপাল আচার্যের নির্দল প্রার্থিতা এই সমীকরণে নতুন মোড় এনে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মনোনয়নের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আচার্য একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন। তিনি দাবি করেন, এলাকার নদীগুলির অস্তিত্ব সংকটে, যা পরিবেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। পাশাপাশি রানীগঞ্জের বাণিজ্যিক গুরুত্বের কথা উল্লেখ করে তিনি ব্যবসায়ীদের সমস্যা বিধানসভায় তুলে ধরার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, “এবার মানুষ বহিরাগত নয়, নিজের এলাকার মানুষকেই বেছে নেবে।”

গোপাল আচার্যের প্রার্থীতায় রানীগঞ্জের নির্বাচনী লড়াই এখন আরও জমজমাট। বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ‘মাটির ছেলে’-র উপর সাধারণ মানুষের ভরসা কতটা পড়ে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

রানীগঞ্জে নির্দল প্রার্থীর চমক, ত্রিমুখী লড়াইয়ে নতুন সমীকরণ রানীগঞ্জে নির্দল প্রার্থীর চমক, ত্রিমুখী লড়াইয়ে নতুন সমীকরণ Reviewed by Social Tribal News Journalist on April 06, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.