Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

কাঁকসায় দ্বিতীয় দফার ভোটে নজিরবিহীন নিরাপত্তা, রুটমার্চে কেন্দ্রীয় বাহিনীর শক্ত বার্তা


 কাঁকসা -: দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনকে ঘিরে কাঁকসা জুড়ে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলেছে নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নিয়েছে। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে।

ভোটের আগের দিন, মঙ্গলবার পানাগড় বাজার-সহ কাঁকসার একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দাপুটে রুটমার্চে কার্যত নিরাপত্তার বার্তা স্পষ্ট হয়ে ওঠে। তাঁদের সঙ্গে কাঁকসা থানার পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। হাতে লাঠি ও গার্ড বন্দুক নিয়ে জওয়ানদের টহল এলাকায় সাধারণ মানুষের মধ্যে আস্থা জাগিয়েছে। পাশাপাশি ব্যানার ও মাইকের মাধ্যমে ভোটারদের উদ্দেশে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভোটের দিন কেউ যদি ভোটাধিকার প্রয়োগে বাধার সম্মুখীন হন, ভয়ভীতি প্রদর্শনের শিকার হন বা কোনও সমস্যায় পড়েন, তবে অবিলম্বে নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে। অভিযোগ পাওয়া মাত্র দ্রুত ও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

বুধবার গলসি বিধানসভার অন্তর্গত কাঁকসা ব্লকের চারটি পঞ্চায়েতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিধবিহার, বনকাটি ও পানাগড় এলাকাকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। অতীতের নির্বাচনে এই অঞ্চলগুলি থেকে অশান্তির খবর সামনে আসায় এবারে আগাম সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোট ঘোষণার আগেই কাঁকসায় এক কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল। পরবর্তীতে আরও এক কোম্পানি বাহিনী এলাকায় আনা হয়েছে। নজরদারি জোরদার করতে উচ্চক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা সংবলিত গাড়িও মোতায়েন করা হয়েছে।

ভোটের আগের দিন থেকেই গুরুত্বপূর্ণ মোড় ও সংবেদনশীল এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ টহল চলছে। বিভিন্ন যানবাহনে করে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে ভোটের দিন সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে—এটাই নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসন।

কাঁকসায় দ্বিতীয় দফার ভোটে নজিরবিহীন নিরাপত্তা, রুটমার্চে কেন্দ্রীয় বাহিনীর শক্ত বার্তা কাঁকসায় দ্বিতীয় দফার ভোটে নজিরবিহীন নিরাপত্তা, রুটমার্চে কেন্দ্রীয় বাহিনীর শক্ত বার্তা Reviewed by Social Tribal News Journalist on April 28, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.