Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জামুড়িয়া–পাণ্ডবেশ্বরে জনস্রোত, প্রচারে অভিনেত্রী-সাংসদ রচনা ব্যানার্জি



 জামুড়িয়া/পাণ্ডবেশ্বর, শনিবার -: পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভা ঘিরে এদিন কার্যত জনস্রোতের চিত্র দেখা গেল। লোকসভার সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি দুই কেন্দ্রেই উপস্থিত থেকে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেন।

জামুড়িয়া বিধানসভার তৃণমূল প্রার্থী হরেরাম সিং-এর সমর্থনে ৮ নম্বর ওয়ার্ডের বীজপুর এলাকায় এবং পাণ্ডবেশ্বরের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে কেন্দ্রা হাটতলায় অনুষ্ঠিত হয় এই দুই জনসভা। প্রথমে কেন্দ্রা হাটতলা এবং পরে বীজপুরে সভা করেন তিনি। দুই জায়গাতেই অভিনেত্রী-সাংসদকে এক নজর দেখতে উপচে পড়ে মানুষের ভিড়।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও মানুষের অধিকার রক্ষায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, “ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। তবে ২০২৬ সালের নির্বাচন হবে উন্নয়ন ও কাজের ভিত্তিতে।”

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী সকল ধর্মের মানুষের প্রতি সমান শ্রদ্ধাশীল এবং বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রেখেছেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প—মহিলাদের আর্থিক সহায়তা, যুবকদের কর্মসংস্থান, ছাত্রছাত্রীদের স্কলারশিপ এবং কৃষকদের উন্নয়নমূলক উদ্যোগের কথাও বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি।

সভা থেকে তিনি অভিযোগ করেন, মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন করার চক্রান্তের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে লড়াই করছেন এবং প্রয়োজনে আদালতের দ্বারস্থ হচ্ছেন। তিনি সাধারণ মানুষকে ধর্মের নামে বিভাজনের রাজনীতিতে পা না দেওয়ার আহ্বান জানান।

এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়-কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে এবং দুই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার ডাক দেন তিনি।

অন্যদিকে, জনসভার বিপুল জনসমাগমে উচ্ছ্বসিত তৃণমূল প্রার্থীরা দাবি করেন, মানুষের ভালোবাসা ও সমর্থনেই এবারও জয় নিশ্চিত।

জামুড়িয়া–পাণ্ডবেশ্বরে জনস্রোত, প্রচারে অভিনেত্রী-সাংসদ রচনা ব্যানার্জি জামুড়িয়া–পাণ্ডবেশ্বরে জনস্রোত, প্রচারে অভিনেত্রী-সাংসদ রচনা ব্যানার্জি Reviewed by Social Tribal News Journalist on April 04, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.