Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রাজনৈতিক পালাবদলে উত্তাল আসানসোল উত্তর


আসানসোল -: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোল উত্তরের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা মোহাম্মদ শামসাদ আলম দলত্যাগ করে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এ যোগদান করায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

শহরের দারুসসালাম কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে AIMIM-এ যোগ দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব দানিশ আজিজ সহ বহু কর্মী-সমর্থক। নতুন দলে স্বাগত জানাতে কর্মীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।

দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা শামসাদ আলম এলাকায় এক পরিচিত রাজনৈতিক মুখ। তাঁর এই আকস্মিক দলবদলকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পদক্ষেপ আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে এবং বিশেষত সংখ্যালঘু ভোটব্যাঙ্কে তার প্রতিফলন দেখা যেতে পারে।

AIMIM-এ যোগ দেওয়ার পর শামসাদ আলম জানান, তৃণমূল স্তরে সংগঠনকে শক্তিশালী করাই তাঁর মূল লক্ষ্য। বুথভিত্তিক সংগঠন গড়ে তুলে ঘরে ঘরে দলের বার্তা পৌঁছে দেওয়ার ওপর জোর দেন তিনি। পাশাপাশি, আসন্ন নির্বাচনে AIMIM প্রার্থী দানিশ আজিজকে জয়ী করতে সর্বশক্তি নিয়োগের কথাও ঘোষণা করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দলবদলের ফলে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াই আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। একদিকে যেমন তৃণমূলের জন্য এটি ধাক্কা হিসেবে ধরা হচ্ছে, অন্যদিকে AIMIM-এর কাছে এটি সংগঠন বিস্তারের বড় সুযোগ।

এখন নজর আসন্ন নির্বাচনের দিকে—এই নতুন সমীকরণ শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলবে, সেটাই দেখার।
 

রাজনৈতিক পালাবদলে উত্তাল আসানসোল উত্তর রাজনৈতিক পালাবদলে উত্তাল আসানসোল উত্তর Reviewed by Social Tribal News Journalist on April 07, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.