Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আসানসোল উত্তরে ভোট প্রচারে বাধার অভিযোগে তৃণমূল-বিজেপিকে তীব্র আক্রমণ AIMIM প্রার্থী দানিস আজিজ


 আসানসোল -: পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। শনিবার আসানসোলের বি.এন.আর মোড় সংলগ্ন এলাকায় সাংবাদিক সম্মেলন করে একাধিক গুরুতর অভিযোগ তুললেন দানিস আজিজ, All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM)-এর প্রার্থী।

তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের ভোট প্রচারে বাধা সৃষ্টি করছে। তার কথায়,

“আমাদের পোস্টারের ওপর তৃণমূলের পোস্টার লাগানো হচ্ছে, অনেক জায়গায় আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এমনকি আমরা যেসব প্রচার সভা করতে চাইছি, সেগুলোর অনুমতিও পাচ্ছি না।”

দানিস আজিজ আরও অভিযোগ করেন, এলাকায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তিনি স্পষ্ট করে জানান, AIMIM কোনও নির্দিষ্ট ধর্মের রাজনীতি করে না।

“আমরা সব ধর্মের মানুষকে নিয়ে রাজনীতি করি। এসসি, এসটি, ওবিসি ও জেনারেল—সব শ্রেণির মানুষের সঙ্গে আমাদের জনসংযোগ হয়েছে এবং আমরা তাদের পাশে আছি,” বলেন তিনি।

এছাড়াও, তিনি উল্লেখ করেন যে, AIMIM প্রধান আসাউদ্দিন ওয়েসি-এর নির্ধারিত সভাও সম্প্রতি বাতিল করা হয়েছে, যা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

সবশেষে আত্মবিশ্বাসের সুরে দানিস আজিজ বলেন,

“আমরা আসানসোল উত্তর বিধানসভায় ১৫,১৪০ ভোটে লিড করবো।”

এককথায় বলতে গেলে, এই সাংবাদিক সম্মেলন থেকে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন AIMIM প্রার্থী।

আসানসোল উত্তরে ভোট প্রচারে বাধার অভিযোগে তৃণমূল-বিজেপিকে তীব্র আক্রমণ AIMIM প্রার্থী দানিস আজিজ আসানসোল উত্তরে ভোট প্রচারে বাধার অভিযোগে তৃণমূল-বিজেপিকে তীব্র আক্রমণ AIMIM প্রার্থী দানিস আজিজ Reviewed by Social Tribal News Journalist on April 18, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.