নতুন কমিটিতে গোকুল আগরওয়াল সভাপতি, আকাশ আগরওয়াল সম্পাদক এবং রোশন আগরওয়াল কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রাদেশিক সভাপতি অনিল মোহনকা, সমাজসেবী পবন গুটগুটিয়া, অশোক আগরওয়াল, পবন আগরওয়াল, শাখা সভাপতি সঞ্জয় আগরওয়াল, জোনাল-৫ এর সহ-সভাপতি অতুল সিংঘানিয়া, সহকারী সম্পাদক গোকুল আগরওয়াল, বর্ণপুর চেতন শাখার সভাপতি পিঙ্কি আগরওয়াল এবং কলকাতা থেকে আগত মারোয়ারি হেল্পিং হ্যান্ড সংস্থার প্রধান গোপাল শর্মা। এছাড়াও বহু সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একাংশে জোনাল-৫ এর প্রাক্তন সহ-সভাপতি অতুল গুপ্তা, অতুল সিংঘানিয়াকে খাদা পরিয়ে সম্মানিত করেন। সদস্য অরুণ আগরওয়াল শাখা সভাপতি সঞ্জয় আগরওয়ালকেও খাদা পরিয়ে সম্মান জানান।
পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর পর্ব সম্পন্ন হয়। শাখা সভাপতি সঞ্জয় আগরওয়াল নতুন সভাপতি গোকুল আগরওয়ালকে ব্যাজ প্রদান করে দায়িত্ব অর্পণ করেন। জবাবে গোকুল আগরওয়াল স্মারক উপহার দিয়ে কৃতজ্ঞতা জানান।
এরপর নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণ করানো হয়। অনিল মোহনকা সভাপতি হিসেবে গোকুল আগরওয়ালকে, গোবিন্দ আগরওয়াল সম্পাদক হিসেবে আকাশ আগরওয়ালকে এবং অতুল গুপ্তা কোষাধ্যক্ষ হিসেবে রোশন আগরওয়ালকে শপথ বাক্য পাঠ করান।
নবনির্বাচিত সম্পাদক আকাশ আগরওয়াল বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রাক্তন কোষাধ্যক্ষ অজয় আগরওয়াল গত বছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন, যা সর্বসম্মতভাবে গৃহীত হয়।
অনুষ্ঠানের সফল আয়োজনে শাখার সকল সদস্যদের ভূমিকা উল্লেখযোগ্য ছিল। শেষে ধন্যবাদ জ্ঞাপন ও আলপাহারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মারোয়ারি যুব মঞ্চ বার্ণপুর শাখার শপথ গ্রহণ সম্পন্ন, নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
Reviewed by Social Tribal News Journalist
on
April 09, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
April 09, 2026
Rating:


No comments: