Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জে আগ্নিমিত্রা পালের ঝড়ো জনসংযোগে তুঙ্গে নির্বাচনী উত্তাপ


 রানীগঞ্জ, নিজস্ব সংবাদদাতা -: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তখন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানীগঞ্জের বক্তানগর এলাকায় জোরদার জনসংযোগ কর্মসূচি চালিয়ে নির্বাচনী আবহকে আরও তীব্র করে তুললেন বিজেপি প্রার্থী আগ্নিমিত্রা পাল।

বুধবারের এই প্রচার অভিযানে আগ্নিমিত্রা পাল ঘরে ঘরে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা, কর্মী ও সমর্থকরা। গোটা এলাকা জুড়ে মিছিল, স্লোগান ও সমর্থকদের উচ্ছ্বাসে কার্যত উৎসবের আবহ তৈরি হয়।

প্রচারের মাঝে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শোনা যায় তাঁর কণ্ঠে। আগ্নিমিত্রা পালের দাবি, রাজ্যে উন্নয়নের গতি মন্থর হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ এখনও মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে এলাকায় উন্নয়নের গতি বাড়ানো হবে এবং মানুষের সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বিশেষ করে যুবসমাজ ও মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তাঁদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি।

এই জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেকেই আগ্নিমিত্রা পালকে স্বাগত জানিয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন।

ভোট যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলির প্রচার তৎপরতা বাড়ছে। এই প্রেক্ষাপটে বক্তানগরে আগ্নিমিত্রা পালের নিবিড় প্রচার নিঃসন্দেহে আসানসোল দক্ষিণের নির্বাচনী লড়াইকে আরও জমজমাট করে তুলেছে। এখন দেখার, শেষ পর্যন্ত জনতার রায় কোন দিকে যায়।

রানীগঞ্জে আগ্নিমিত্রা পালের ঝড়ো জনসংযোগে তুঙ্গে নির্বাচনী উত্তাপ রানীগঞ্জে আগ্নিমিত্রা পালের ঝড়ো জনসংযোগে তুঙ্গে নির্বাচনী উত্তাপ Reviewed by Social Tribal News Journalist on April 15, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.