Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আসানসোলে মমতার হুঙ্কার: বিজেপিকে উৎখাত না করে দিল্লি নয়


 নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল আসানসোলে ক্রমশই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। রবিবার কল্যাণপুর হাউজিং সংলগ্ন এডিডিএ গ্রাউন্ডে আয়োজিত এক বিশাল জনসভা থেকে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা করেন, “বিজেপিকে উৎখাত না করে দিল্লি নয়।”

ভোটার তালিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী দাবি করেন, পরিকল্পিতভাবে প্রায় ৬০ লক্ষ হিন্দু এবং ৩০ লক্ষ মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। তাঁর বক্তব্য, ইতিমধ্যেই প্রায় ৩২ লক্ষ নাম পুনরায় তালিকাভুক্ত করা সম্ভব হয়েছে। পাশাপাশি, বাংলায় এনআরসি কার্যকর করতে দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় অবস্থান স্পষ্ট করেন।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়েও সরব হন তিনি। অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে এসব সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ভয় দেখিয়ে ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।

শিল্পাঞ্চল আসানসোল-রানীগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক মানের ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার, গ্যাস সেল কারখানা এবং শিল্প করিডর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় যুবকদের কর্মসংস্থানের আশ্বাসও দেন তিনি। পাশাপাশি ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন।

কয়লা চুরি ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে এবং এই দায় কেন্দ্র কোনওভাবেই এড়াতে পারে না।

সভা শেষে সাধারণ মানুষকে সচেতন করে তিনি ব্যাঙ্ক সংক্রান্ত ব্যক্তিগত তথ্য অন্যের সঙ্গে ভাগ না করার পরামর্শ দেন। একইসঙ্গে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “গণতন্ত্রের পথেই জবাব দেওয়া হবে, বাংলা আবার জিতবে।”

এদিনের সভায় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

আসানসোলে মমতার হুঙ্কার: বিজেপিকে উৎখাত না করে দিল্লি নয় আসানসোলে মমতার হুঙ্কার: বিজেপিকে উৎখাত না করে দিল্লি নয় Reviewed by Social Tribal News Journalist on April 12, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.