Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জে অঙ্কুশ হাজরার রোড শো, তৃণমূল প্রার্থী কালোবরণ মণ্ডলের সমর্থনে জনজোয়ার



 রানীগঞ্জ -: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কালোবরণ মণ্ডল-এর সমর্থনে রোড শো করলেন জনপ্রিয় বাঙালি অভিনেতা অঙ্কুশ হাজরা। সোমবার রানীগঞ্জ বিধানসভা এলাকায় এই রোড শো ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

রোড শোটি শুরু হয় রানীগঞ্জের তার বাংলা মোড় সংলগ্ন পেট্রোল পাম্প এলাকা থেকে এবং এন.এস.বি রোড হয়ে রানীগঞ্জ স্টেশন মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। পথজুড়ে অভিনেতাকে এক নজর দেখার জন্য ভিড় জমায় অসংখ্য মানুষ। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানীগঞ্জ বোরো-২ এর চেয়ারম্যান মোজাম্মেল সাহাজাদা, টাউন প্রেসিডেন্ট জ্যোতি সিং, পশ্চিম বর্ধমান জেলা যুব সভাপতি পার্থ দেবাশী, সাধন সিং, বাপি চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী।

নিরাপত্তার দিকেও ছিল কড়া নজর। পুরো এলাকা জুড়ে মোতায়েন ছিল রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

রোড শো চলাকালীন অঙ্কুশ হাজরা সাধারণ মানুষের উদ্দেশে আহ্বান জানান, রানীগঞ্জের তৃণমূল প্রার্থী কালোবরণ মণ্ডল-কে বিপুল ভোটে জয়ী করার জন্য।

রানীগঞ্জে অঙ্কুশ হাজরার রোড শো, তৃণমূল প্রার্থী কালোবরণ মণ্ডলের সমর্থনে জনজোয়ার রানীগঞ্জে অঙ্কুশ হাজরার রোড শো, তৃণমূল প্রার্থী কালোবরণ মণ্ডলের সমর্থনে জনজোয়ার Reviewed by Social Tribal News Journalist on April 20, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.