Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বৃহস্পতিবারের ভোটের আগে জামুড়িয়ায় শক্তি প্রদর্শন, তৃণমূল প্রার্থী হরে রাম সিং এর সমর্থনে ঐন্দ্রিলা সেনের জনসভা


 জামুড়িয়া -: বৃহস্পতিবার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জামুড়িয়া বিধানসভায় জোরদার প্রচারে নামল তৃণমূল কংগ্রেস। সোমবার কেন্দা ফুটবল গ্রাউন্ডে তৃণমূল প্রার্থী হরে রাম সিং এর সমর্থনে অনুষ্ঠিত হল এক বিশাল জনসভা, যেখানে উপস্থিত থেকে প্রচারে নতুন মাত্রা যোগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।

সভাস্থলে পৌঁছতেই ঐন্দ্রিলা সেনকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান প্রার্থী হরে রাম সিং ও দলের নেতা-কর্মীরা। উপচে পড়া ভিড় ও উচ্ছ্বাসে ভরপুর এই জনসভা কার্যত নির্বাচনের আগে তৃণমূলের শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়।

মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে ঐন্দ্রিলা সেন সাধারণ মানুষের উদ্দেশ্যে বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রের পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জামুড়িয়ার মানুষকে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান, যা উপস্থিত জনতার মধ্যে সাড়া ফেলে।

অন্যদিকে, হরে রাম সিং তাঁর ভাষণে বিরোধী দল বিজেপি ও সিপিএমকে কড়া আক্রমণ করেন। তিনি দাবি করেন, “ভোট আর মাত্র কয়েক দিনের। বাংলায় আবারও তৃণমূল কংগ্রেস সরকার গড়বে—এই বিশ্বাস আমাদের রয়েছে। আমরা মানুষের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।”

জনসভায় উপস্থিত ছিলেন প্রেমপাল সিং, সিধার্ত রানা সহ একাধিক জামুড়িয়া বিধানসভার বহু তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা ও কর্মী সমর্থকরা

নির্বাচনের প্রাক্কালে এই জনসভা ঘিরে স্পষ্ট হয়েছে যে, জামুড়িয়ায় রাজনৈতিক লড়াই তুঙ্গে উঠেছে এবং শেষ মুহূর্তে প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না শাসক দল।

বৃহস্পতিবারের ভোটের আগে জামুড়িয়ায় শক্তি প্রদর্শন, তৃণমূল প্রার্থী হরে রাম সিং এর সমর্থনে ঐন্দ্রিলা সেনের জনসভা বৃহস্পতিবারের ভোটের আগে জামুড়িয়ায় শক্তি প্রদর্শন, তৃণমূল প্রার্থী হরে রাম সিং এর সমর্থনে ঐন্দ্রিলা সেনের জনসভা Reviewed by Social Tribal News Journalist on April 20, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.