Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

নারী নিরাপত্তা থেকে ফ্রি বাস—রানীগঞ্জের সভা থেকে বড় প্রতিশ্রুতি রেখা গুপ্তার



 প্রতিবেদক, রানীগঞ্জ -: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রানীগঞ্জের বড়দহি এলাকায় শনিবার বিজেপির জনসভা কার্যত রাজনৈতিক শক্তি প্রদর্শনের রূপ নিল। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপস্থিতিতে সভাস্থল পরিণত হয় জনস্রোতে। তাঁর আগমন ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। ঢাক-ঢোল, ফুল-মালায় জাঁকজমকপূর্ণ সংবর্ধনার মধ্য দিয়ে মঞ্চে স্বাগত জানানো হয় তাঁকে।

সভামঞ্চে দাঁড়িয়ে রেখা গুপ্তা একের পর এক বিস্ফোরক মন্তব্যে রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাঁর স্পষ্ট বার্তা, “বিজেপি ক্ষমতায় এলেই বাংলা হবে অনুপ্রবেশমুক্ত।” তিনি দাবি করেন, রাজ্যের সম্পদের উপর একমাত্র অধিকার থাকবে এখানকার প্রকৃত বাসিন্দাদের, এবং সেই অধিকার রক্ষায় বিজেপি বদ্ধপরিকর।

আইন-শৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন, “বাংলায় আজ মা-বোনদের নিরাপত্তা চরম সঙ্কটে। ঘটনা ঘটলেও প্রশাসন কার্যত নিষ্ক্রিয়।” তাঁর অভিযোগ, রাজ্য সরকার সাধারণ মানুষের বদলে অনুপ্রবেশকারীদের নিয়েই বেশি উদ্বিগ্ন।

নারী ভোটব্যাঙ্ককে সামনে রেখে বড় প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য বাসযাত্রা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। পাশাপাশি নারী সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন তিনি।

ধর্মীয় আবেগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলা হল মা দুর্গা ও মা ষষ্ঠীর পূণ্যভূমি। এখানে উৎসব-সংস্কৃতি রক্ষার জন্য এবং নির্ভয়ে ধর্মীয় আচার পালনের পরিবেশ বজায় রাখতে হলে বিজেপিকে ক্ষমতায় আনতেই হবে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কটাক্ষ করে তিনি অভিযোগ করেন, রাজ্যের শাসনব্যবস্থা আজ ‘পরিবারতন্ত্রে’ আবদ্ধ। তাঁর কথায়, “এই সরকার সাধারণ মানুষের জন্য নয়, একমাত্র পারিবারিক স্বার্থ রক্ষার জন্য কাজ করছে।” একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, “বিজেপি সরকার গঠন হলে টিএমসির দুর্নীতিগ্রস্ত নেতাদের একে একে আইনের আওতায় আনা হবে।”

পুরো সভা জুড়ে ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বড়দহি। জনসমাগম ও কর্মীদের উদ্দীপনা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে, আর রানীগঞ্জে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ।

নারী নিরাপত্তা থেকে ফ্রি বাস—রানীগঞ্জের সভা থেকে বড় প্রতিশ্রুতি রেখা গুপ্তার নারী নিরাপত্তা থেকে ফ্রি বাস—রানীগঞ্জের সভা থেকে বড় প্রতিশ্রুতি রেখা গুপ্তার Reviewed by Social Tribal News Journalist on April 11, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.