Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জল সংকটে উত্তাল জেকে নগর, কোলিয়ারির সামনে বিক্ষোভ



 রানীগঞ্জ -: আসানসোল পৌরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মডার্ন সাতগ্রামে তীব্র জল সংকটকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। দীর্ঘদিনের সমস্যার জেরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জেমারি কোলিয়ারির সামনে বিক্ষোভে ফেটে পড়েন।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় আগে থেকেই পানীয় জলের ঘাটতি ছিল। এরই মধ্যে স্নান-ধোয়া ও দৈনন্দিন কাজের জন্য যে জল সরবরাহ করা হতো, সেটিও হঠাৎ বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। জল সমস্যার দ্রুত সমাধানের দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন।

এ বিষয়ে আইএনটিটিইউসি-র জেলা সহ-সভাপতি তারকেশ্বর সিং জানান, মডার্ন সাতগ্রামের জেমারি কোলিয়ারির খনি থেকেই এতদিন এলাকায় জল সরবরাহ হতো। কিন্তু গত সোমবার খনিতে যাওয়া ডোলির গাইড রোপ ছিঁড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ডি.জি.এম.এস খনিতে শ্রমিকদের যাতায়াত বন্ধ করে দেয়। তার জেরেই মঙ্গলবার থেকে খনি থেকে জল তোলা বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় জল সরবরাহ ব্যাহত হয়।

তিনি আরও বলেন, এই জলের উপর নির্ভর করেই এলাকার মানুষ নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম চালাতেন। হঠাৎ করে সেই সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সকলেই।

অন্যদিকে, কোলিয়ারি কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত প্রতিদিন ১৫টি ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হবে। পাশাপাশি, খুব শীঘ্রই বোরিং করে স্থায়ীভাবে জল সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

তবে, আশ্বাসে কতটা ভরসা রাখা যায়, তা নিয়ে সংশয়ে রয়েছেন এলাকাবাসী। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিতও দিয়েছেন তারা।

জল সংকটে উত্তাল জেকে নগর, কোলিয়ারির সামনে বিক্ষোভ জল সংকটে উত্তাল জেকে নগর, কোলিয়ারির সামনে বিক্ষোভ Reviewed by Social Tribal News Journalist on April 11, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.