দুর্গাপুর -: বিধানসভা নির্বাচন ২০২৬কে সামনে রেখে রানীগঞ্জে কার্যত শক্তির বিস্ফোরণ ঘটাল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার প্রার্থী কালো বরন মণ্ডলের মনোনয়ন জমাকে ঘিরে দুর্গাপুরের এসডিও দপ্তর চত্বর রূপ নেয় জনজোয়ারে। হাজার হাজার কর্মী-সমর্থকের ঢল, স্লোগানের গর্জন আর দলীয় পতাকার ঢেউয়ে পুরো এলাকা পরিণত হয় এক বিশাল রাজনৈতিক শক্তিপ্রদর্শনের মঞ্চে।
মনোনয়নের দিনই যেন রানীগঞ্জে ভোটের মহড়া সেরে ফেলল শাসকদল। রাস্তাজুড়ে ছিল মানুষের ঢল, উচ্ছ্বাসে ফেটে পড়া সমর্থকদের স্লোগানে বারবার মুখরিত হয়েছে এলাকা। দলীয় নেতৃত্বের উপস্থিতি ও সংগঠনের শক্তি স্পষ্ট বার্তা দিয়েছে—এই আসনে লড়াই কঠিন করতে প্রস্তুত টিএমসি।
মনোনয়ন জমা দেওয়ার পর আক্রমণাত্মক মেজাজে বিরোধীদের তীব্র নিশানা করেন কালো বরন মণ্ডল। তাঁর সাফ দাবি, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রাজ্যে প্রকৃত উন্নয়ন হয়েছে। বিরোধীরা শুধু প্রতিশ্রুতি দিয়েছে, কাজের খাতা ফাঁকা।”
এখানেই থামেননি তিনি। দৃঢ় আত্মবিশ্বাসে ঘোষণা করেন, “এবার ২১৫-র গণ্ডি পেরিয়ে আরও বড় ব্যবধানে জিতবে তৃণমূল। সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা।”
Reviewed by Social Tribal News Journalist
on
April 02, 2026
Rating:

No comments: