Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বারাবনীতে অভিষেকের গর্জন, “ব্যালট খুললেই চারদিকে জোড়া ফুল”—বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ


 বারাবনী -: বারাবনী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে আয়োজিত জনসভা থেকে কার্যত নির্বাচনী ময়দান কাঁপালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক ব্যানার্জি। আসন্ন ২৩ তারিখের ভোটকে সামনে রেখে তিনি স্পষ্ট বার্তা দেন—“এমনভাবে জোড়া ফুলে ভোট দিন, যাতে ব্যালট বাক্স খোলার পর চারদিকে শুধু জোড়া ফুলই দেখা যায়, কমল ফুলের প্রার্থীদের চোখে আর কিছুই না পড়ে।”

বক্তৃতার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে বিজেপি সরকারকে নিশানা করেন অভিষেক। তাঁর অভিযোগ, কেন্দ্রের শাসনামলে লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। তিনি বলেন, “যে গ্যাস সিলিন্ডার একসময় ৪০০ টাকায় পাওয়া যেত, আজ তা ১০০০ টাকারও বেশি। এমনকি কালোবাজারে সেই দাম ২০০০ টাকাও ছুঁয়ে ফেলছে।”

এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি বলেন, চায়ের দাম ১৩০ টাকা থেকে বেড়ে ৩৬০-৩৭০ টাকা, দুধ ২৭ টাকা থেকে ৬২-৬৪ টাকা এবং জিরা ১৪০ টাকা থেকে প্রায় ৩৫০ টাকায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সংসার চালানো দুষ্কর হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিনের সভায় উপচে পড়া ভিড় চোখে পড়ে। তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার একাধিক শীর্ষ নেতা ও নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে।

বারাবনীতে অভিষেকের গর্জন, “ব্যালট খুললেই চারদিকে জোড়া ফুল”—বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ বারাবনীতে অভিষেকের গর্জন, “ব্যালট খুললেই চারদিকে জোড়া ফুল”—বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ Reviewed by Social Tribal News Journalist on April 04, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.