Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জামুড়িয়ায় বঞ্চনার অভিযোগে সরব কংগ্রেস প্রার্থী তরুণ গাঙ্গুলি


 জামুড়িয়া -: জামুড়িয়া বিধানসভা এলাকার কংগ্রেস প্রার্থী তরুণ গাঙ্গুলি বৃহস্পতিবার জামুড়িয়া থানার মোড়ে অবস্থিত গান্ধী ভবন ব্লক-১ কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ফাহাদ হুসেন, ব্লক সভাপতি পরিতোষ বাউরি, জেলা কংগ্রেস নেতা সোমনাথ চট্টোপাধ্যায়, রাজ্য কংগ্রেস কমিটির সদস্য বিশ্বনাথ যাদব, সুবল চক্রবর্তী সহ অন্যান্য কর্মীরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তরুণ গাঙ্গুলি অভিযোগ করেন, গত ৩৪ বছর ধরে সিপিএম এবং গত পাঁচ বছর ধরে তৃণমূল কংগ্রেস জামুড়িয়ার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। তাঁর দাবি, এখনও পর্যন্ত সাধারণ মানুষকে পানীয় জলের মতো মৌলিক পরিষেবাও সঠিকভাবে দেওয়া হয়নি। অজয় নদের তীরবর্তী বহু গ্রাম আজও তীব্র জলসংকটে ভুগছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, জামুড়িয়ার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়। জামুড়িয়া কুয়াঁ মোড় থেকে তালতোড় গ্রাম পর্যন্ত রাস্তা গর্তে ভরা, চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। একইভাবে জামুড়িয়া বাইপাস রাস্তাটিও ভেঙে পড়ে জীর্ণ অবস্থায় রয়েছে।

বিদ্যুৎ পরিষেবা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস প্রার্থী। তাঁর অভিযোগ, আসানসোল পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পড়িহারপুর গ্রামে গত ১৫ দিন ধরে বিদ্যুৎ নেই। ফলে বাসিন্দারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। পাশাপাশি, জামুড়িয়ার একাধিক গ্রামে এখনও পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি বলেও দাবি করেন তিনি।

তরুণ গাঙ্গুলি বলেন, সিপিএম হোক বা তৃণমূল—উভয় সরকারই জামুড়িয়ার মানুষকে বঞ্চিত করেছে। এর ফলেই আজও মানুষ জল, বিদ্যুৎ ও রাস্তার মতো ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত।

এছাড়াও তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জামুড়িয়ায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়াও বড় চ্যালেঞ্জ। পূর্ববর্তী পঞ্চায়েত, পুরনিগম এবং বিধানসভা নির্বাচনে অনিয়ম ও ভোট লুটের অভিযোগের কথা উল্লেখ করে তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবি জানান।

জামুড়িয়ায় বঞ্চনার অভিযোগে সরব কংগ্রেস প্রার্থী তরুণ গাঙ্গুলি জামুড়িয়ায় বঞ্চনার অভিযোগে সরব কংগ্রেস প্রার্থী তরুণ গাঙ্গুলি Reviewed by Social Tribal News Journalist on April 09, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.