Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জুমার পর মসজিদের সামনে জনসংযোগ, কুলটিতে সংখ্যালঘু ভোটে নজর তৃণমূলের


 কুলটি -: ভোট যত এগোচ্ছে, ততই চড়ছে প্রচারের পারদ। পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভা কেন্দ্রেও তার ব্যতিক্রম নয়। শুক্রবার জুমার নামাজের পর ওল্ড সীতারামপুর এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগে নামলেন তৃণমূল নেতা অভিজিৎ ঘটক।

মদিনা সুন্নি জামা মসজিদ থেকে নামাজ শেষে বেরিয়ে আসা মুসল্লিম দের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয় সমস্যার কথা শোনার পাশাপাশি নিজের বক্তব্যও তুলে ধরেন। ভোটের আগে এই ধরনের সরাসরি যোগাযোগকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিন মসজিদের ইমামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন অভিজিৎ ঘটক। পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের সময় ধর্মীয় নেতৃত্বের সঙ্গে এই যোগাযোগ ভোটের অঙ্কে প্রভাব ফেলতে পারে।

এরপর ওল্ড সীতারামপুরের বিভিন্ন এলাকায় প্রচার চালান তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে নির্বাচনী বার্তা পৌঁছে দেন। এলাকাজুড়ে এই কর্মসূচিকে কেন্দ্র করে স্পষ্ট হয় নির্বাচনী উত্তাপ।

কুলটি বিধানসভা এলাকায় সংখ্যালঘু ভোটারদের সংখ্যা যথেষ্ট হওয়ায় এই জনসংযোগ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সব দলই এই ভোটব্যাঙ্ককে নিজেদের দিকে টানতে সক্রিয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাটির স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই ধরনের কর্মসূচিতে জোর দিচ্ছে তৃণমূল। সরাসরি জনসংযোগই এখন ভোটের লড়াইয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠছে।

জুমার পর মসজিদের সামনে জনসংযোগ, কুলটিতে সংখ্যালঘু ভোটে নজর তৃণমূলের জুমার পর মসজিদের সামনে জনসংযোগ, কুলটিতে সংখ্যালঘু ভোটে নজর তৃণমূলের Reviewed by Social Tribal News Journalist on April 03, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.