রানীগঞ্জ -: রবিবার আসানসোল দক্ষিণ বিধানসভা-র অন্তর্গত জেমারি গ্রাম পঞ্চায়েতের ছাতা পাথর আদিবাসী পাড়ায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে সরগরম করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। গ্রামের মাটিতে পা রেখে সরাসরি আদিবাসী পরিবারগুলির সঙ্গে কথা বলেন তিনি, খোঁজ নেন তাঁদের দৈনন্দিন সমস্যা, সুযোগ-সুবিধা ও উন্নয়নের বাস্তব চিত্র সম্পর্কে।
এদিনের কর্মসূচিতে প্রার্থীকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একান্তে আলাপচারিতায় উঠে আসে বিভিন্ন সমস্যার কথা, যা মন দিয়ে শোনেন অগ্নিমিত্রা পাল। পাশাপাশি তিনি আশ্বাস দেন, আগামী দিনে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
প্রচার চলাকালীন তিনি বলেন, “চার মে-র পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে আদিবাসী ভাই-বোনদের জন্য বাড়তি সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তাঁদের উন্নয়নই আমাদের অগ্রাধিকার।” তাঁর এই বার্তায় উপস্থিত মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ও আগ্রহ লক্ষ্য করা যায়।
এক কথায়, ছাতা পাথর আদিবাসী গ্রামে এদিনের জনসংযোগ কর্মসূচি ব্যাপক সাফল্য পায় বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। প্রার্থীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা-কর্মী ও সমর্থকরা, যা গোটা কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।
Reviewed by Social Tribal News Journalist
on
April 05, 2026
Rating:

No comments: