নিজস্ব সংবাদদাতা, অন্ডাল -: পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত মুকুন্দপুর–শীতলী এলাকায় অবৈধ মাটি কাটার সময় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম মঙ্গল ভুঁইয়া (৪৫)। শনিবারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওসিপি সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে মাটি কাটার কাজ চলছিল। শনিবার কাজ চলাকালীন আচমকাই বিশাল অংশের মাটি ধসে পড়ে। সেই সময় নিচে কাজ করছিলেন মঙ্গল ভুঁইয়া। মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা এবং অবৈধ মাটি কাটার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
অন্ডালের মুকুন্দপুরে অবৈধ মাটি কাটায় ভয়াবহ ধস, চাপা পড়ে প্রাণ হারালেন শ্রমিক
Reviewed by Social Tribal News Journalist
on
April 25, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
April 25, 2026
Rating:


No comments: